হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিন রবিবার (২৫ অক্টোবর) যদি ট্রেনে করে বাইরে যাওয়ার পরিকল্পনা করেন অনেকেই। তবে এবার  সেই সব রেলযাত্রীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল রবিবার হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রার সময় পরিবর্তন করা হয়েছে এবং কিছু ট্রেনের গতিপথও নিয়ন্ত্রণ করা হবে। হাওড়া-বর্ধমান, তারকেশ্বর, কাটোয়া, রামপুরহাট-সহ একাধিক শাখায় এই কাজের প্রভাব পড়বে। ফলে রবিবার যাতায়াতের পরিকল্পনা করার আগে যাত্রীদের ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।  

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ অক্টোবর দিনের বিভিন্ন সময়ে হাওড়া ডিভিশনের একাধিক লাইনে রক্ষণাবেক্ষণের কাজ হবে। লিলুয়া-বেলুড়, কোন্নগর-রিষড়া, শ্রীরামপুর-ভদ্রেশ্বর, তারকেশ্বর-ময়াপুর, ব্যান্ডেল-ত্রিবেণী, বর্ধমান-তালিত, পাণ্ডুয়া-মেমারি এবং রামপুরহাট-স্বাধীনপুর-সহ বিভিন্ন অংশে কাজ হবে। সকাল ১০টা ২০ মিনিট থেকে বিকেল ৪টে পর্যন্ত বিভিন্ন সময়ে এই কাজ চলবে। দেখে নিন এক নজরে- 

(১) লিলুয়া-বেলুর সেকশনে আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সকাল ১০:২০টা থেকে দুপুর ১:২০ পর্যন্ত।

(২) কোন্নগর-রিশরা সেকশনে রিভার্স লাইনে দুপুর ১২:০০টা থেকে বিকেল ৩:০০টে পর্যন্ত। 

(৩) সিওরাফুলি-ভদ্রেশ্বর সেকশনে রিভার্স মেইন লাইনে সকাল ১১:৪৫টা থেকে দুপুর ২:৪৫ পর্যন্ত।

(৪) তারকেশ্বর-মায়াপুর সিঙ্গেল লাইন সেকশনে সকাল ১১:২০টা থেকে দুপুর ২:২০  পর্যন্ত।

(৫) মাগরা স্টেশন এলাকায় ডাউন মেইন লাইনে সকাল ১১:০০টা থেকে দুপুর ২:০০  পর্যন্ত।

(৬) বাইঞ্চি-মেমারি সেকশনে ডাউন মেইন লাইনে সকাল ১১:১৫টা থেকে দুপুর ২:১৫ পর্যন্ত।

(৭) কামারকুণ্ডু স্টেশন এলাকায় আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইন-১-এ সকাল ১০:৫০টা থেকে দুপুর ১:৫০ পর্যন্ত।

(৮) বেলমুড়ি-চেরাগ্রাম ব্লক হাট সেকশনে আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সকাল ১১:০০টা থেকে দুপুর ২:০০  পর্যন্ত।

(৯) মাসাগ্রাম-পাল্লা রোড সেকশনে আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সকাল ১১:০০টা থেকে দুপুর ২:০০  পর্যন্ত।

(১০) বর্ধমান-তালিত সেকশনে আপ/২ লাইনে সকাল ১১:৩০টা থেকে দুপুর ২:৩০  পর্যন্ত।

(১১) বাঁশবেড়িয়া-ত্রিবেণী সেকশনে আপ লাইনে সকাল ১১:৩০টা থেকে দুপুর ২:৩০  পর্যন্ত।

(১২) পূর্বস্থলী – পাটুলি সেকশনে আপ লাইনে ১২:৫০টা থেকে ৩:৫০  পর্যন্ত।

(১৩) অগ্রদ্বীপ – দাইনহাট সেকশনে আপ লাইনে ১ টা থেকে ৪:০০ পর্যন্ত।

(১৪) লালবাগ কোর্ট রোড – আজিমগঞ্জ সেকশনে আপ লাইনে ১১:৫০টা থেকে ২:৫০  পর্যন্ত।

(১৫) মোরগ্রাম – তাকিপুর সেকশনে আপ লাইনে ১০:৩০টা থেকে ১৩:৩০টা পর্যন্ত।

(১৬) ভেডিয়া স্টেশন এলাকায় ডাউন লাইনে ১২:৩০টা থেকে ৩:৩০টা পর্যন্ত।

(১৭) গদাধরপুর – মল্লারপুর সেকশনে ডাউন লাইনে ১১:৫০টা থেকে ২:৫০  পর্যন্ত।

(১৮) রামপুরহাট – স্বাধীনপুর সেকশনে ডাউন লাইনে ১১:৩০টা থেকে ২:৩০ পর্যন্ত।

(১৯) নলহাটি – ছত্রা সেকশনে ডাউন লাইনে ১১:২০টা থেকে ২:২০টা পর্যন্ত।

(২০) নগরনবি – পাকুড় সেকশনে ডাউন লাইনে ১০:৪৫টা থেকে ১:৪৫টা পর্যন্ত। 

রক্ষণাবেক্ষণের কাজের জেরে রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। গুরুত্বপূর্ণ  রুটে বাতিল ট্রেনগুলির তালিকা নিচে দেওয়া হল- 

হাওড়া থেকে: 37235, 37241, 37243, 37249, 37251, 37253, 37651, 37655, 37611, 37829, 37835, 36821, 36823, 36825, 36827, 36011, 36031, 36033, 36035, 37917, 37361 ও 37377 

ব্যান্ডেল থেকে: 37236, 37240, 37242, 37246, 37248, 37250 ও 37749 

আরামবাগ থেকে: 37362 

গোঘাট থেকে: 37376 

পাণ্ডুয়া থেকে: 37614 

মেমারি থেকে: 37652 ও 37656 

কাটোয়া থেকে: 37748, 37920, 63008 ও 53009 

আজিমগঞ্জ থেকে: 53012।

বর্ধমান থেকে: 37834, 37836, 36824, 36826, 36832, 36834, 63515, 63549, 63583 ও 63063 

চন্দনপুর থেকে: 36032, 36034 ও 36036 

বারুইপাড়া থেকে: 36012 

আসানসোল থেকে: 63514 ও 63552 

অন্ডাল থেকে: 63550 

সাহেবগঞ্জ থেকে: 63064 

রামপুরহাট থেকে: 63007 ও 63584 

রক্ষণাবেক্ষণের কাজের জন্য চারটি ট্রেনের সময় বদল করা হয়েছে। দেখে নিন সেই তালিকা 

১.  ১৩০১৬ জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস: নির্ধারিত সময় সকাল ৬টা ২৫ মিনিটের পরিবর্তে সকাল ৭টা ২৫ মিনিটে জামালপুর থেকে ছাড়বে। এরপর মালদা ডিভিশনে পথে ৪০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।

 ২. ১২৩৩৮ বোলপুর শান্তিনিকেতন-হাওড়া এক্সপ্রেস: দুপুর ১টা ১৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টা ১৫ মিনিটে ছাড়বে। অর্থাৎ ট্রেনটি ২ ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করবে।

 ৩.  ১৩১৮৮ রামপুরহাট-শিয়ালদহ মা তারা এক্সপ্রেস: দুপুর ২টা ১০ মিনিটের পরিবর্তে দুপুর ২টা ৪০ মিনিটে রামপুরহাট থেকে ছাড়বে।

৪. ১২৩৩৯ হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস: বিকেল ৫টা ২০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৬টায় হাওড়া থেকে ছাড়বে।

সব মিলিয়ে রবিবার হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ট্রেন চলাচলে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাই  লোকাল ট্রেনের উপর নির্ভরশীল নিত্যযাত্রীদের যাত্রার আগে সূচি দেখে বের হওয়ার বার্তা দেওয়া হয়েছে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে