সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মিষ্টি মানেই শুধু পায়েস বা সন্দেশ নয়। বাঙালির রান্নাঘরে একটু বুদ্ধি খাটালেই চেনা লুচি দিয়েও তৈরি হতে পারে এমন এক মিষ্টি, যা পায়েসের মত দেখতে আর খেলে পাবেন লুচির স্বাদ! লুচির পায়েস ঠিক তেমনই এক অভিনব পদ। পুজো হোক বা বাড়ির বিশেষ দিন, অতিথিদের চমকে দিতে এই রেসিপিটি একবার বানিয়েই দেখতে পারেন।

উপকরণ

ময়দা – ১ কাপ

সুজি – ১ টেবিল চামচ

লবণ

তেল

দুধ

চিনি- ১/২ কাপ (স্বাদমতো)

এলাচ ৩-৪টি

তেজপাতা ১টি

কাজুবাদাম

কিশমিশ

বাদাম কুচি

পেস্তা কুচি

জাফরান

প্রণালী 

একটি পাত্রে ময়দা, সুজি ও এক চিমটি লবণ নিন। অল্প অল্প করে জল দিয়ে নরম ডো তৈরি করুন। ১৫-২০ মিনিট ঢেকে রেখে দিন। ডো থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে বেলে নিন। কড়াইয়ে তেল গরম করে লুচিগুলি ভেজে নিন। একটি পাতে দুধ ঢেলে তেজপাতা ও এলাচ দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। দুধ কিছুটা ঘন হয়ে এলে চিনি দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। তারপর অল্প ঘি গরম করে কাজুবাদাম, কিশমিশ ও বাদাম কুচি হালকা ভেজে নিন। এবার এগুলি ঘন দুধের মধ্যে দিয়ে দিন। ভাজা লুচিগুলি হাত দিয়ে হালকা চেপে ছোট টুকরো করে নিন। সেগুলি দুধের মধ্যে দিয়ে ভালভাবে মিশিয়ে দিন। কম আঁচে ৫-৭ মিনিট রান্না করুন। মাঝে মাঝে আলতো করে নাড়বেন, যাতে লুচির টুকরোগুলি দুধ ভালভাবে শুষে নেয় এবং পায়েস ঘন হয়ে আসে। সবশেষে পেস্তা কুচি ও জাফরান দিয়ে মিশিয়ে আরও ২-৩ মিনিট রেখে আঁচ বন্ধ করে দিন।

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসে ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্য বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাক্তারকে বাসনপত্র দিয়ে বেধড়ক মার, কাঠগড়ায় ‘বিগ বস’ প্রতিযোগী

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক,’ ‘মন কি বাতে’ বললেন মোদি