ঘরেই বানিয়ে ফেলুন সুজির শুকনো মালপোয়া, মুচমুচে স্বাদে জমে যাবে মিষ্টিমুখ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মালপোয়া মানেই বাঙালির প্রিয় ঐতিহ্যবাহী মিষ্টান্ন। সাধারণত ময়দার মালপোয়া বেশি পরিচিত হলেও এবার ট্রাই করতে পারেন সুজির শুকনো মালপোয়া। বাইরে হালকা মুচমুচে আর ভিতরে নরম- এই মিষ্টি বিকেলের চা কিংবা খাবারের শেষে ডেজার্ট হিসেবে দারুণ মানিয়ে যায়। সবচেয়ে বড় কথা, খুব কম উপকরণেই অল্প সময়ের মধ্যে এটি তৈরি করা যায়।

উপকরণ

১ কাপ সুজি, ½ কাপ ময়দা, ½ কাপ আটা, ২ কাপ হালকা গরম দুধ, ১ চা-চামচ মৌরি, ৪-৫ টেবিল চামচ চিনি, সামান্য নুন, ½ চা-চামচ বেকিং পাউডার, ভাজার জন্য ঘি ও সাদা তেল, সাজানোর জন্য ড্রাই ফ্রুটস (ঐচ্ছিক)।

পদ্ধতি

প্রথমে একটি বড় পাত্রে সুজি, ময়দা, আটা, মৌরি, চিনি, নুন ও বেকিং পাউডার একসঙ্গে ভালভাবে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে হালকা গরম দুধ ঢেলে মসৃণ ব্যাটার তৈরি করুন। ব্যাটারটি ঢেকে ১০ মিনিট রেখে দিন, যাতে সুজি ফুলে ওঠে। এরপর কড়াইয়ে ঘি ও তেল গরম করুন। ব্যাটার থেকে এক হাতা করে গোল আকারে তেলের মধ্যে ছেড়ে দিন। মাঝারি আঁচে এক পাশ সোনালি হলে উল্টে অন্য পাশও ভেজে নিন। মালপোয়া ফুলে উঠলে তুলে নিন। পরিবেশনের আগে উপর থেকে কুচোনো ড্রাই ফ্রুটস ছড়িয়ে গরম বা হালকা ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন। চাইলে সঙ্গে রাবড়ি বা ঘন দুধও পরিবেশন করতে পারেন।

হিন্দু সেজে মন্দিরে নাবালিকাকে বিয়ের অভিযোগ, ঝাড়খণ্ডে গ্রেফতার মুসলিম ব্যক্তি

ফিলিস্তিনি বন্দিদের নজরদারিতে কুমির দিয়ে ঘেরা কারাগারের তৈরির পরিকল্পনা ইজরায়েলের

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবিতে ওয়াংচুকের স্ত্রী

হরপা বানে ভাসল আলিপুরদুয়ারের অস্থায়ী সেতু, জলমগ্ন রাজ্য সড়ক

ফাইনালের আগে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের, মেসিদের বিশেষ সুবিধা দেওয়ার আশঙ্কা?

নন্দনের বড়পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ! আর্জেন্টিনা-স্পেনের দ্বৈরথ দেখবেন মুখ্যমন্ত্রী

নিরামিষ ভোজে নতুন চমক, বাড়িতে সহজেই বানিয়ে নিন সয়াবিন মুইঠ্যা

অভিষেকের অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ

ইতিহাস গড়ল ভারত, মহাকাশে পাড়ি দিল ‘বিক্রম-১’

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

ঘরেই বানিয়ে ফেলুন সুজির শুকনো মালপোয়া, মুচমুচে স্বাদে জমে যাবে মিষ্টিমুখ

ছেলের গাফিলতিতে এতজনের মৃত্যু! উদ্বেগে গেটম্যান অনুপের পরিবারের সদস্যরা

বোমা রেখেছিল ভাড়াটে শামিম, রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে দাবি বাড়ি মালিকের