১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাদ এবং স্বাস্থ্য দুটিই বজায় রেখে ওজন নিয়ন্ত্রণ করতে চান? তাহলে আজকের এই কালারফুল পাস্তা স্যালাড হতে পারে আদর্শ। ওটস বা খিচুড়ির একঘেয়েমি দূর করতে এই স্যালাড লাঞ্চ বা ডিনারের জন্য একটি চমৎকার এবং পেটভরা হেলদি অপশন। রেস্তোরাঁর মতো ক্রিমি এবং চিজি পাস্তা স্যালাড এখন ঘরেই তৈরি সম্ভব খুব সহজে। অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট কিছু দিতে চাইলে এই রেসিপিটি একদম পারফেক্ট।

উপকরণ

মুরগির বুকের মাংস (২ টুকরো), সরষে বাটা (১ চা চামচ), আদাবাটা (১ চা চামচ), রসুনবাটা (১ চা চামচ) ,ওস্টারশায়ার সস (১ চা চামচ ), গোলমরিচ গুঁড়ো (সামান্য), ইতালিয়ান হার্বস (সামান্য ), নুন (স্বাদমতো ), অলিভ অয়েল (২ চা চামচ), সেদ্ধ পাস্তা (১ কাপ), পেঁয়াজ স্লাইস (২ চা চামচ), শসা (স্লাইস আধা কাপ), সুইট কর্ন (স্টিম করা ), টমেটো স্লাইস, ক্যাপসিকাম (জুলিয়ান কাট), লেটুসপাতা ,স্প্রিং অনিয়ন।

(ড্রেসিংয়ের উপকরণ)

অলিভ অয়েল, ডিজন মাস্টার্ড (১ চা চামচ), ইতালিয়ান হার্বস (১ চা চামচ ), বালসামিক ভিনেগার (২ চা চামচ) , লেবুর রস (১ চা চামচ ), গোলমরিচের গুঁড়ো (১ চা চামচ ), মধু (১ চা চামচ), চিনি (১ চা চামচ ), নুন (আধা চা চামচ)

প্রদ্ধতি

প্রথমে মুরগির মাংসের সঙ্গে ইয়েলো মাস্টার্ড, আদা-রসুন গুঁড়ো, ওস্টারশায়ার সস, গোলমরিচ, ইতালিয়ান হার্বস ও লবণ মিশিয়ে ৪-৫ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এরপর ফ্রাই প্যানে জলপাই তেল দিয়ে মাংস উল্টেপাল্টে ভেজে সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে কিউব করে কেটে রাখুন। ড্রেসিংয়ের সব উপকরণ একটি জারে নিয়ে ভালভাবে মিশিয়ে নিন। বড় একটি বাটিতে সেদ্ধ পাস্তা, শসা, সুইট কর্ন, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, লেটুস, স্প্রিং অনিয়ন ও কিউব করে কাটা মুরগি নিন। ড্রেসিং ভালভাবে মিশিয়ে পরিবেশন করুন।

 

 

 

 

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু