টক ঝালের স্বাদে জমে উঠুক দুপুরের ভোজ, সহজেই বানিয়ে নিন আম কাসুন্দি মুরগি

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁচা আমের টক আর কাসুন্দির ঝাঁঝ-এই দুইয়ের মেলবন্ধনে তৈরি আম কাসুন্দি মুরগি, বাঙালি রান্নার এক অনন্য পদ। গরম ভাতের সঙ্গে এই ঘন ঝোলের চিকেন একবার খেলে স্বাদ মনে থাকবে দীর্ঘদিন। গ্রীষ্মকালে কাঁচা আমের মরশুমে এই পদ বাড়ির খাবারের মেনুতে সহজেই নতুন মাত্রা যোগ করতে পারে।

উপকরণ

১ কেজি হাড়-সহ মুরগির মাংস, ৫ টেবিল চামচ আম কাসুন্দি, ২ টেবিল চামচ রসুন বাটা,  ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,  ৮টি কাঁচা লঙ্কা , ৪ টেবিল চামচ সর্ষের তেল, স্বাদমতো নুন, ১ কাপ গরম জল।

পদ্ধতি

প্রথমে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মুরগির সঙ্গে আম কাসুন্দি, রসুন বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা ও এক টেবিল চামচ সর্ষের তেল মিশিয়ে অন্তত ৪ থেকে ৮ ঘণ্টা মেরিনেট করে রাখুন। এতে মশলার স্বাদ মাংসের ভেতরে ভালভাবে ঢুকে যাবে। কড়াইয়ে বাকি সর্ষের তেল গরম করে রসুন বাটা হালকা ভেজে নিন। এরপর মেরিনেট করা মুরগি দিয়ে ভালভাবে কষে নিন। স্বাদমতো নুন দিয়ে ঢেকে কম আঁচে রান্না করুন, যাতে মাংস নরম হয়ে যায়। তারপর এক কাপ গরম জল দিয়ে মাঝারি ঘন ঝোল না হওয়া পর্যন্ত ফুটিয়ে নিন। শেষে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি সুগন্ধি আম কাসুন্দি মুরগি। গরম ভাতের সঙ্গে এই পদ সবচেয়ে ভাল লাগে। চাইলে পোলাও বা জিরা রাইসের সঙ্গেও পরিবেশন করা যায়। কাঁচা লঙ্কা ও পেঁয়াজের স্যালাড সঙ্গে থাকলে স্বাদ আরও বেড়ে যায়।

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

শাড়ি তৈরির পাওয়ারলুম মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত যুবক, চাঞ্চল্য শান্তিপুরে

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার