গরমে আম দিয়ে বানিয়ে নিন ম্যাঙ্গো চিকেন স্যালাড, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের দুপুর হোক কিংবা কাজের শেষে ক্লান্ত বিকেল এই সময় ভারী ও তেলমশলাদার খাবারের বদলে অনেকেই খুঁজছেন হালকা, স্বাস্থ্যকর এবং একই সঙ্গে সুস্বাদু কিছু। ঠিক সেই চাহিদাকেই পূরণ করছে নতুন এক ফিউশন ডিশ ম্যাঙ্গো চিকেন স্যালাড। পাকা আম আর চিকেনের এই অদ্ভুত কিন্তু দারুণ জুটিই এখন স্বাস্থ্যসচেতন খাদ্যরসিকদের মধ্যে নতুন ট্রেন্ড হয়ে উঠছে। মাত্র কয়েকটি ঘরোয়া উপকরণ ব্যবহার করে খুব সহজেই ১০ মিনিটে তৈরি করা যায় এই রিফ্রেশিং স্যালাড।

গরমের এই ভ্যাপসা আবহাওয়ায় অনেকেই ভারী খাবার এড়িয়ে চলছেন। সেই জায়গায় জায়গা করে নিচ্ছে ফল ও প্রোটিনের মিশ্রণে তৈরি হালকা খাবার। আমের মিষ্টি স্বাদ আর চিকেনের প্রোটিন একসঙ্গে মিলে তৈরি করছে এমন এক কম্বিনেশন, যা একদিকে যেমন পেট ভরায়, তেমনি শরীরকেও রাখে সতেজ।এই স্যালাড তৈরির জন্য লাগে সেদ্ধ বা গ্রিলড চিকেনের কিউব, পাকা আমের টুকরো, কুচানো পেঁয়াজ, ধনেপাতা, নুন, গোলমরিচ, লেবুর রস এবং সামান্য লঙ্কা গুঁড়ো। চাইলে স্বাদের জন্য যোগ করা যায় টক দই বা মেয়োনিজও। ঝালপ্রেমীরা এতে কাঁচা লঙ্কা যোগ করে নিতে পারেন।

আরও পড়ুন: রবিতে উত্তর কলকাতায় মোদির রোড-শো, মতুয়াদের মন পেতে সভা বনগাঁতেও

প্রস্তুত প্রণালীও অত্যন্ত সহজ। একটি বড় পাত্রে চিকেন ও আম একসঙ্গে মিশিয়ে নিতে হয়। এরপর পেঁয়াজ কুচি, ধনেপাতা, নুন ও গোলমরিচ যোগ করে ভালোভাবে মেশাতে হয়। স্বাদ অনুযায়ী লেবুর রস এবং সামান্য তেল বা দই মিশিয়ে নিলেই তৈরি হয়ে যায় এই ফিউশন স্যালাড। চাইলে পরিবেশনের আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে স্বাদ আরও বেড়ে যায়। খুব কম সময়ে তৈরি হওয়ায় এটি এখন অফিস টিফিন থেকে শুরু করে হালকা ডিনার সব ক্ষেত্রেই জনপ্রিয় হয়ে উঠছে। স্বাস্থ্যকর খাবারের তালিকায় নতুন সংযোজন হিসেবে ম্যাঙ্গো চিকেন স্যালাড ইতিমধ্যেই নজর কাড়ছে খাদ্যপ্রেমীদের।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই