আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

নিজস্ব প্রতিনিধি: টানা চারদিন বন্ধ থাকার পর অবশেষে রাজ্যের বিভিন্ন জেলায় আবার খুলেছে মদের দোকান। ভোটের কারণে নির্দিষ্ট সময়ের জন্য বিক্রি বন্ধ থাকায় বহু ক্রেতা অপেক্ষায় ছিলেন। শুক্রবার দোকান খোলার পর থেকেই বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে লম্বা লাইন এবং ভিড়ের ছবি। বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই মদ কেনার জন্য ক্রেতাদের উৎসাহ চোখে পড়ে।

অনেক ক্রেতার দাবি, দোকান খোলার খবর পাওয়ার পর সকাল থেকেই লাইনে দাঁড়াতে হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর পছন্দের পানীয় সংগ্রহ করতে পেরেছেন তাঁরা। ভবিষ্যতে আবার দোকান বন্ধ হতে পারে এমন আশঙ্কায় কেউ কেউ অতিরিক্ত পরিমাণে কিনে রাখার চেষ্টা করেছেন। ফলে বেশ কিছু জায়গায় দীর্ঘক্ষণ ভিড় বজায় ছিল। ভোট চলাকালীন আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তরফে নির্দিষ্ট সময়ের জন্য মদের বিক্রি বন্ধ রাখা হয়। নির্বাচন সংক্রান্ত নিয়ম অনুযায়ী ভোটের আগে ও পরে নির্দিষ্ট সময় পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকে। সেই কারণেই কয়েকদিন দোকান বন্ধ ছিল। তবে শুক্রবার থেকে ফের মদের দোকান খুললেও তা বেশিক্ষণের জন্য খোলা থাকবে না। নির্দেশিকা অনুযায়ী শনিবার ৬ টা অবধি মদের দোকান খোলা থাকবে। এরপর আবার শাটার বন্ধ।

আরও পড়ুন: প্রচারের মাঝে আচমকাই বেঁকে বসল গরুর পাল, তারপর যা ঘটল…

কোচবিহার জেলার একাধিক লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে শুক্রবার ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। দীর্ঘদিন বিক্রি বন্ধ থাকার কারণে অনেকেই আগে থেকেই দোকানের সামনে লাইনে দাঁড়ান। জেলার বিভিন্ন প্রান্তে সরকারি অনুমোদিত বিক্রিকেন্দ্র, রেস্তোরাঁ-সহ বার এবং খুচরো দোকানগুলিতে ক্রেতাদের চাপ ছিল উল্লেখযোগ্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের বিরতির পর একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমান দোকান গুলিতে। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা কোচবিহার ছাড়াও আলিপুরদুয়ার, শিলিগুড়ি ও জলপাইগুড়ির মতো এলাকাতেও একই দৃশ্য দেখা গিয়েছে। দোকান খোলার পর ক্রেতাদের ভিড় সামাল দিতে অতিরিক্ত কর্মী রাখা হয় অনেক জায়গায়।

Published by:

Share Link:

More Releted News:

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ