‘নতুন জামা পরুন, নতুন বই পড়ুন’, এদের পুজো অন্যরকম

সেখানেই ভিড় জমায় বাচ্চা থেকে বুড়ো। চলে কবিতা পাঠ- আবৃত্তি, গান আর আড্ডা। সেখানেই জমে আলাপ। কেউ কেউ নতুন করে সদস্য হয়ে ওঠেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কবিতা ওদের উন্মাদনা। সব কিছুতেই কবিতা। জন্মদিন থেকে বিয়ে, গৃহপ্রবেশ থেকে প্রেমে পড়া বা বিরহ। ওরা বলতে ‘মেদিনীপুরের তরুণ কবিরা’-র সদস্যরা। পুজোর সময় ওদের মুখে মুখে ঘোরে ‘নতুন জামা পরুন, নতুন বই পড়ুন’। আর পুজোর সময়ে ওরাই প্যাণ্ডেলের সামনে বসে পড়ে বই আর লিটল ম্যাগাজিন নিয়ে।

প্রতি বছর এই অন্যরকম পুজোতেই আনন্দ খুঁজে পায় এই সংগঠন। এই সংগঠনের খাতায় কলমে নেই কোনও রেজিস্ট্রেশন নম্বর। নেই কোনও ঘর। নেই সভাপতি বা সম্পাদক কিছুই। এখানের নিয়ম, কবিতাকে প্রাণ খুলে ভালবাসা। আরেকটা নিয়ম বড় অন্যরকম। এখানে মেনে চলা হয় ‘আমরা সবাই রাজা’ নীতি। এভাবেই বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় চলে অনুষ্ঠান। সে কোনও হল হোক বা কারও ঘর বা রাস্তা। 

পুজোর (DURGA PUJA) সময় প্যাণ্ডেলের সামনে বা উল্টোদিকে একটু জায়গা নিয়ে বসে পড়ে ওরা। আর টেবিলে সাজানো থাকে বিভিন্ন ধরণের বই। সেখানেই ভিড় জমায় বাচ্চা থেকে বুড়ো। চলে কবিতা পাঠ- আবৃত্তি, গান আর আড্ডা। কেউ কেনেন বই- লিটল ম্যাগাজিন। আবার কেউ বা উল্টেপাল্টে পড়েন। সেখানেই জমে আলাপ। কেউ কেউ নতুন করে সদস্য হয়ে ওঠেন। এভাবেই সংগঠন থুড়ি পরিবার হয়ে ওঠে বড় থেকে আরও বড়। ওরা কারা? ওরা বলতে মেদিনীপুরের সিদ্ধার্থ সাঁতরা, অভিনন্দন মুখোপাধ্যায়, রাজেশ্বরী ষড়ংগী মুখোপাধ্যায়, মঞ্জু হেমব্রম, সৌমেন শেখর, আকাশ রায় সহ আরও অনেকে।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক