মুখে দিলেই মিলিয়ে যাবে, বাড়িতেই বানান নরম তুলতুলে তালের বড়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি  জন্মাষ্টমী। আর নাড়ুগোপালের জন্মতিথি উদযাপন মানেই ভোগের নানা পদ। সেই তালিকায় অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী মিষ্টি হল তালের বড়া। পাকা তালের সুগন্ধ, নারকেলের মিষ্টি স্বাদ আর বাইরে হালকা মুচমুচে, ভেতরে নরম তুলতুলে এই পদ উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। কিন্তু কয়েকটি সহজ মেনে চললেই বাড়িতেই তৈরি করা যায় একেবারে দোকানের মতো সুস্বাদু তালের বড়া।

উপকরণ

১ কাপ পাকা তালের রস, ১ কাপ গমের আটা চালের গুঁড়ো, ২ টেবিল চামচ কোরানো নারকেল, আধা কাপ চিনি বা গুড়, আধা চা-চামচ এলাচ গুঁড়ো, এক চিমটি নুন, ভাজার জন্য সাদা তেল বা ঘি।  

পদ্ধতি

প্রথমে একটি বড় পাত্রে তালের রস নিয়ে তাতে চিনি বা গুড় মিশিয়ে ভালভাবে গুলে নিন। এরপর কোরানো নারকেল, এলাচ গুঁড়ো ও এক চিমটি নুন যোগ করুন। এবার ধীরে ধীরে আটা এবং চালের গুঁড়ো মিশিয়ে এমন একটি ব্যাটার তৈরি করুন, যা খুব বেশি পাতলা বা অতিরিক্ত ঘন হবে না। ব্যাটারটি ২০ থেকে ৩০ মিনিট ঢেকে রেখে দিন। এতে আটা ভালভাবে ফুলে যাবে এবং বড়া আরও নরম হবে। এরপর কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। তেল মাঝারি আঁচে গরম হলে হাত বা চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার ছেড়ে দিন। বড়াগুলি দু’পিঠ সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভেজে তুলে টিস্যু পেপারের ওপর রাখুন, যাতে অতিরিক্ত তেল ঝরে যায়। জন্মাষ্টমীর ভোগ হোক বা বিকেলের চায়ের সঙ্গে বিশেষ জলখাবার এই সহজ রেসিপিতে তৈরি নরম, সুগন্ধি তালের বড়া নিশ্চয়ই পরিবারের সকলের মন জয় করবে।

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি