জেলমুক্তির পরের দিনই ফের তলব ‘আরশোলা’-দের, দিল্লি পুলিশের ডাক CJP-র তিন নেতাকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ঘটনায় জেল থেকে মুক্তি পাওয়ার এক দিনের মধ্যেই ফের পুলিশের তলব। CJP নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বৃহস্পতিবার ডেকে পাঠাল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজৌরি গার্ডেনে ক্রাইম ব্রাঞ্চের দফতরে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। তাঁদের পাশাপাশি CJP নেতা অজিঙ্ক শিন্ডেকেও তলব করা হয়েছে বলে খবর। 

বুধবার, ২১ অক্টোবর, বিশেষ কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তিহাড় জেল থেকে মুক্তি পান সৌরভ ও আশুতোষ। যন্তর মন্তরে বিক্ষোভকে কেন্দ্র করে গ্রেফতারির পর প্রায় এক সপ্তাহ বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন তাঁরা। পুলিশ তাঁদের হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন জানালেও আদালত তা মঞ্জুর করেনি। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড-সহ একাধিক শর্তে তাঁদের মুক্তির নির্দেশ দেওয়া হয়। আদালতের শর্ত অনুযায়ী, অনুমতি ছাড়া যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিতে পারবেন না তাঁরা। শান্তি বজায় রাখা এবং আইনি নির্দেশ মেনে চলার বিষয়েও তাঁদের শর্ত দেওয়া হয়েছে। এর পরেই বৃহস্পতিবার ফের পুলিশের তলব ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

সূত্রের খবর, যন্তর মন্তরে বিক্ষোভের ঘটনায় সংশ্লিষ্ট মামলায় বয়ান রেকর্ড করার জন্যই তাঁদের ডাকা হয়েছে। তবে পুলিশের তরফে এই তলবের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে মুক্তির পরেও মামলা ঘিরে আইনি প্রক্রিয়া অব্যাহত থাকছে CJP নেতাদের।

ক্রেনের বদলে ট্রলি, একাদশীতেও চলবে দুর্গা বিসর্জন, ঘাটে ঘাটে নিরাপত্তা জোরদার পুলিশের

নেই চাকরি, বিয়ের খরচ জোগাড় করতে সোনার হার ছিনতাই! গ্রেফতার হায়দরাবাদের যুগল

পুজো মিটতেই ময়দানে ইন্ডিয়া জোট, নভেম্বরের শুরুতে সমাবেশ, আজ বৈঠকে মমতা-রাহুলরা

নাড়িও কাটা হয়নি! দশমীর রাতে ড্রেনে পড়ে সদ্যোজাত, কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা

ঠাকুর বিসর্জন দিতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম যুবক, ভর্তি কল্যাণী এইমসে

এশিয়ান প্যারা গেমসে তীরন্দাজিতে যুগ্মভাবে সোনা জিতলেন শীতল দেবী ও তোমান কুমার

ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

অমিত শাহের জন্মদিনে শুভেচ্ছা শুভেন্দুর, X-হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রীর

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

জেলমুক্তির পরের দিনই ফের তলব ‘আরশোলা’-দের, দিল্লি পুলিশের ডাক CJP-র তিন নেতাকে

ফেসবুকের তথ্য সুরক্ষায় গাফিলতি, Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানার নির্দেশ

রাতের অন্ধকারে বড়সড় নাশকতার ছক! দত্তপুকুর থেকে উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি