ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি ফেরার প্রস্তুতি চলছিল। আর তার ঠিক আগের দিনই মাওবাদী সংগঠনের এক আত্মসমর্পণকারী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার। বুধবার ছত্তিসগড়ের দক্ষিণ বস্তার এলাকার বীজাপুরের একটি পুনর্বাসন কেন্দ্রে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম নারসু বোড্ডু ওরফে নাইতি। মাওবাদী সংগঠনে তিনি নাইতি নামে পরিচিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ জুলাই থেকে বীজাপুরের ওই পুনর্বাসন কেন্দ্রে ছিলেন নাইতি। সেখানে থেকে বৃত্তিমূলক প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। মূলত কৃষিকাজের প্রশিক্ষণ শেষে আজ বৃহস্পতিবার তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই বুধবার কেন্দ্রের ভিতর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। সূত্রের খবর, নাইতিকে কৃষিকাজের পাশাপাশি মাছ চাষেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। পুনর্বাসন কেন্দ্র থেকে বাড়ি ফেরার সময় তাঁকে সরকারি প্রকল্পের ঘোষণা মতো টাকা, মোবাইল ফোনও দেওয়ার কথা ছিল। এই ঘটনায় প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে ছত্তিসগড়ে। অনেকেই জানিয়েছেন, আত্মসমর্পণকারী কোনও মাওবাদী নেতার প্রশিক্ষণ কেন্দ্রে এই ধরনের মৃত্যু আগে হয়েছে কি না, তা তাঁরা মনে করতে পারছেন না।

আরও পড়ুন: ফেসবুকের তথ্য সুরক্ষায় গাফিলতি, Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানার নির্দেশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাইতির বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা ছিল না। তিনি কোনওদিন অস্ত্র চালানোর প্রশিক্ষণও নেননি। গত বছর তিনি আত্মসমর্পণ করেন। কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এটি আত্মহত্যা, নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। আপাতত গোটা ঘটনার তদন্ত চলছে।

ক্রেনের বদলে ট্রলি, একাদশীতেও চলবে দুর্গা বিসর্জন, ঘাটে ঘাটে নিরাপত্তা জোরদার পুলিশের

নেই চাকরি, বিয়ের খরচ জোগাড় করতে সোনার হার ছিনতাই! গ্রেফতার হায়দরাবাদের যুগল

পুজো মিটতেই ময়দানে ইন্ডিয়া জোট, নভেম্বরের শুরুতে সমাবেশ, আজ বৈঠকে মমতা-রাহুলরা

নাড়িও কাটা হয়নি! দশমীর রাতে ড্রেনে পড়ে সদ্যোজাত, কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা

ঠাকুর বিসর্জন দিতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম যুবক, ভর্তি কল্যাণী এইমসে

এশিয়ান প্যারা গেমসে তীরন্দাজিতে যুগ্মভাবে সোনা জিতলেন শীতল দেবী ও তোমান কুমার

জেলমুক্তির পরের দিনই ফের তলব ‘আরশোলা’-দের, দিল্লি পুলিশের ডাক CJP-র তিন নেতাকে

অমিত শাহের জন্মদিনে শুভেচ্ছা শুভেন্দুর, X-হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রীর

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

ফেসবুকের তথ্য সুরক্ষায় গাফিলতি, Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানার নির্দেশ

রাতের অন্ধকারে বড়সড় নাশকতার ছক! দত্তপুকুর থেকে উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি