ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিফা বিশ্বকাপ মানেই বন্ধু-বান্ধব, পরিবারের সঙ্গে জমজমাট আড্ডা আর টিভির সামনে টানটান উত্তেজনা। আর ২০২৬ সালের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যখন মেক্সিকো, তখন তাদের বিখ্যাত খাবারগুলোকে ম্যাচ-ডে মেনুতে জায়গা না দিলে চলবে কেন? ঝাল, টক, চিজি আর রঙিন সব স্বাদের মিশেলে মেক্সিকান খাবার শুধু সুস্বাদুই নয়, অতিথি আপ্যায়নের জন্যও একেবারে আদর্শ। ম্যাচ দেখতে দেখতে চটজলদি বানিয়ে ফেলুন এই ৫ জনপ্রিয় পদ।

১) টাকোস (Tacos)

কী কী লাগবে: ৬টি টর্টিলা, ১ কাপ সেদ্ধ চিকেন কুচি/পনির, আধা কাপ সেদ্ধ রাজমা, ১টি পেঁয়াজ কুচি। ১টি টমেটো কুচি, লেটুস পাতা কুচি, আধা কাপ গ্রেট করা চিজ, সালসা। 

যেভাবে বানাবেন: টর্টিলা হালকা গরম করে নিন। এর মধ্যে চিকেন বা পনির, রাজমা, পেঁয়াজ, টমেটো, লেটুস ও চিজ দিয়ে ভরে নিন। উপরে সালসা ছড়িয়ে ভাঁজ করে পরিবেশন করুন।

২) ন্যাচোস (Nachos)

কী কী লাগবে: ১ প্যাকেট টর্টিলা চিপস, ১ কাপ চিজ, জালাপেনো কুচি, আধা কাপ সেদ্ধ রাজমা, সালসা, গ্যাকামোলে, টক দই বা সাওয়ার ক্রিম।

যেভাবে বানাবেন:

বেকিং ট্রেতে চিপস সাজিয়ে তার উপর চিজ, রাজমা ও জালাপেনো ছড়িয়ে দিন। ৫ মিনিট ওভেনে বেক করুন। তারপর সালসা, গ্যাকামোলে ও সাওয়ার ক্রিম দিয়ে পরিবেশন করুন।

৩) কেসাডিলা (Quesadilla)

কী কী লাগবে: ৪টি টর্টিলা, ১ কাপ গ্রেট করা চিজ, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, চিকেন/মাশরুম/পনির।

যেভাবে বানাবেন: একটি টর্টিলার উপর চিজ ও পছন্দের ফিলিং ছড়িয়ে অন্য টর্টিলা চাপা দিন। প্যানে দু’পাশ সোনালি হওয়া পর্যন্ত সেঁকে নিন। টুকরো করে সালসার সঙ্গে পরিবেশন করুন।

৪) গ্যাকামোলে (Guacamole)

কী কী লাগবে: ২টি পাকা অ্যাভোকাডো, ১টি টমেটো কুচি, আধা পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ লেবুর রস, ধনেপাতা কুচি, নুন।

যেভাবে বানাবেন: অ্যাভোকাডো চটকে তার সঙ্গে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, লেবুর রস ও নুন মিশিয়ে নিন। টর্টিলা চিপসের সঙ্গে পরিবেশন করুন।

৫) বুরিটো (Burrito)

কী কী লাগবে: ৪টি বড় টর্টিলা, ১ কাপ সেদ্ধ ভাত, আধা কাপ রাজমা, চিকেন/পনির, লেটুস, চিজ, সালসা।

যেভাবে বানাবেন: টর্টিলার মধ্যে ভাত, রাজমা, চিকেন বা পনির, লেটুস, চিজ ও সালসা দিয়ে শক্ত করে রোল করে নিন। চাইলে প্যানে হালকা সেঁকে গরম গরম পরিবেশন করুন।

বিশ্বকাপের আসর জমে ওঠে শুধু গোল আর উত্তেজনায় নয়, সুস্বাদু খাবারের ভাগাভাগিতেও। তাই এ বার ম্যাচের রাতে নিয়মিত স্ন্যাকসের বদলে মেনুতে যোগ করুন মেক্সিকোর এই জনপ্রিয় পদগুলো। পরিবার-বন্ধুদের সঙ্গে ফুটবলের উন্মাদনা উপভোগ করতে করতে স্বাদ নিন এক টুকরো মেক্সিকোর।

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ‘রাজাকার-সন্তান’ মির্জা ফখরুল ইসলাম

যন্তরমন্তরে মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের অশালীন আচরণ, তদন্তে সিট গড়ল সুপ্রিম কোর্ট

আমতলায় অভিষেকের কার্যালয় আপাতত ভাঙা যাবে না, স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

আয়ুষ্মান কার্ডের e-KYC এখনও হয়নি? ৫ লক্ষের ফ্রী চিকিৎসা পেতে কী করবেনে? জানুন পদ্ধতি

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

পাক চর সন্দেহে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই রাব্বি

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের