জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিষ্টি কুমড়োর নরম স্বাদ আর চিংড়ি মাছের রাজকীয় গন্ধ! এই দুইয়ের মেলবন্ধনে তৈরি কুমড়ো-চিংড়ির তরকারি বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ। বিশেষ করে পূর্ববঙ্গ বা ওপার বাংলার রান্নায় এই পদের স্বাদ হয় অতুলনীয়। খুব সহজ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এবং অল্প সময়েই এই জিভে জল আনা ওপার বাংলার রান্নাটি করে নেওয়া সম্ভব।

উপকরণ

২৫০ গ্রাম  চিংড়ি মাছ, ৩০০ গ্রাম মিষ্টি কুমড়ো, ১৫০ গ্রাম আলু, ১-২ চামচ পেঁয়াজ ও আদা বাটা, ১টি ছোট টমেটো কুচি,তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো, সরষের তেল, কাঁচা লঙ্কা, স্বাদমতো নুন ও সামান্য চিনি।

পদ্ধতি

প্রথমে চিংড়ি মাছে সামান্য নুন ও হলুদ মাখিয়ে নিন। কড়াইতে সরষের তেল গরম করে চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি বা বাটা দিয়ে হালকা সোনালী করে ভাজুন। এরপর আদা বাটা, টমেটো কুচি এবং সব গুঁড়ো মশলা (হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো) সামান্য জল দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়লে কেটে রাখা আলু ও কুমড়ো দিয়ে দিন। নুন দিয়ে ভাল করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিন যাতে সবজি নরম হয়ে আসে। সবজি মজে এলে সামান্য উষ্ণ জল দিন। ঝোল ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিন। মাখা মাখা হয়ে এলে উপর থেকে সামান্য চিনি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন ওপার বাংলার ঐতিহ্যবাহী কুমড়ো-চিংড়ি!

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ