অক্ষয় তৃতীয়ায় গৃহপ্রবেশে কী কী নিয়ম মানলে মিলবে দীর্ঘস্থায়ী সুখ শান্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ তিথি হিসেবে মানা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে কোনও শুভ কাজ করলে তার ফল দীর্ঘস্থায়ী হয়। তাই অনেকেই নতুন বাড়িতে প্রবেশের জন্য এই দিনটিকেই বেছে নেন। জ্যোতিষ মতে, সঠিক নিয়ম মেনে গৃহপ্রবেশ করলে বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।

বাংলা বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়া এ বছর ১৯ এপ্রিল পালিত হবে। এই দিনে গৃহপ্রবেশ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় বলে মনে করা হয়। তবে শুধু দিন নির্বাচন করলেই হবে না, কিছু বিশেষ নিয়ম মেনে চলাও জরুরি। প্রথমেই পঞ্জিকা দেখে শুভ মুহূর্ত নির্ধারণ করা প্রয়োজন। সাধারণত সূর্যোদয়ের পর থেকে দুপুরের মধ্যে গৃহপ্রবেশের পূজা সম্পন্ন করা শ্রেষ্ঠ বলে মনে করা হয়। গৃহপ্রবেশের দিন লক্ষ্মী নারায়ণ পুজো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা লক্ষ্মী ধন ও সমৃদ্ধির প্রতীক এবং ভগবান বিষ্ণু রক্ষা করেন সংসারের ভারসাম্য। তাঁদের আরাধনা বাড়িতে ইতিবাচক শক্তি আনে। পুজোর সময় রুপোর লক্ষ্মী গণেশের মূর্তি স্থাপন করাও শুভ। লাল কাপড়ে রেখে প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে পুজো করলে বাড়িতে সম্পদ বৃদ্ধি ও বাধা দূর হয়।

আরও পড়ুন: ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

নতুন বাড়ির মূল দরজায় আমপাতা ও গাঁদা ফুলের তোরণ লাগানো উচিত। এটি ইতিবাচক শক্তির প্রবেশ নিশ্চিত করে বলে বিশ্বাস। গৃহপ্রবেশের সময় পরিবারের কোনও মহিলা সদস্যকে প্রথমে ঘরে প্রবেশ করতে বলা হয়, যা শুভ হিসেবে গণ্য। প্রবেশের সময় নারকেল, দুধ, চাল, হলুদ সঙ্গে রাখা উচিত। একটি তামার কলসিতে জল, আম্রপল্লব ও ডাব রেখে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হয়। গৃহকর্তা ও গৃহকর্ত্রী ডান পা আগে ফেলে ঘরে প্রবেশ করেন। শঙ্খধ্বনি ও উলুধ্বনি অত্যন্ত শুভ মনে করা হয়। এছাড়াও, বাস্তুপূজা ও নবগ্রহ হোম করালে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়। গঙ্গাজল ছিটিয়ে এবং ঘি বা কর্পূরের প্রদীপ দেখিয়ে বাড়ির প্রতিটি কোণে পবিত্রতা বজায় রাখা হয়। সঠিক নিয়ম মেনে অক্ষয় তৃতীয়ায় গৃহপ্রবেশ করলে নতুন জীবনের শুরু হয় আরও শুভ ও সমৃদ্ধিময়।

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়