আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের স্মার্টফোন বাজারে আজ বৃহস্পতিবার (৬ অগস্ট) আত্মপ্রকাশ করতে চলেছে Vivo-র নতুন স্মার্টফোন Vivo S2। ৭,০৫০mAh ব্যাটারি, MediaTek Dimensity প্রসেসর এবং কার্ভড AMOLED ডিসপ্লের মতো একাধিক প্রিমিয়াম ফিচার নিয়ে মিড-রেঞ্জ সেগমেন্টে নজর কাড়তে পারে এই স্মার্টফোন। সংস্থার টিজার থেকেই ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ইতিমধ্যেই সামনে এসেছে।

ফিচারের ক্ষেত্রে বলা যায়, ফোনে থাকতে পারে ৬.৮৩ ইঞ্চির 3D Curved AMOLED ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০Hz। উজ্জ্বল ও স্মুথ ডিসপ্লের কারণে গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং দৈনন্দিন ব্যবহারে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা মিলবে বলে আশা করা হচ্ছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর। এই চিপসেট মাল্টিটাস্কিং, গেমিং এবং AI-ভিত্তিক বিভিন্ন ফিচার সহজে পরিচালনা করতে সক্ষম। ফোনটি Android-ভিত্তিক Funtouch OS-এ চলবে বলেও জানা গিয়েছে। ফটোগ্রাফির জন্য Vivo S2-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony IMX852 OIS প্রাইমারি ক্যামেরা। এর সঙ্গে একটি ২MP সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য থাকবে ৩২MP ফ্রন্ট ক্যামেরা, যা 4K ভিডিও রেকর্ডিংও সাপোর্ট করবে। 

ডিভাইসটি AnTuTu বেঞ্চমার্ক পরীক্ষায় 9,70,000 পয়েন্ট স্কোর করেছে। এই ফোনের ডিসপ্লেটি SGS Low Blue Light এবং SGS Five-Star Sunlight Readable Display সার্টিফিকেশন পেয়েছে। সিল্ক হোয়াইট, স্যাফায়ার ব্লু এবং রিগাল ব্রোঞ্জ, এই তিনটি রংয়ে পাওয়া যাবে ফোনটি। ৭,০৫০mAh ব্যাটারির সঙ্গে থাকবে ৪৪W FlashCharge সাপোর্ট, ফলে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি দ্রুত চার্জিংয়ের সুবিধাও পাওয়া যাবে। দাম সম্পর্কে Vivo এখনও আনুষ্ঠানিক ঘোষণা না করলেও বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বাজারে Vivo S2-এর দাম ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকার মধ্যে হতে পারে। 

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ