শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত প্রসেসড খাবার খাওয়া, অনিয়মিত জীবনযাপন কিংবা মানসিক চাপের কারণে শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। এর প্রভাব পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা, হজমশক্তি, ত্বক এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর। পুষ্টিবিদরা কয়েকটি প্রাকৃতিক খাবারের কথা উল্লেখ করেছেন, যা শরীরের প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণে সাহায্য করতে পারে। বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় অনিয়মিত খাবার, ফাস্ট ফুডের প্রতি ঝোঁক এবং পর্যাপ্ত পুষ্টিকর খাদ্যের অভাবে অনেকের শরীরেই ভিটামিন ও খনিজের ঘাটতি দেখা দেয়। এর ফলে ক্লান্তি, দুর্বলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, ত্বক ও চুলের সমস্যা সহ একাধিক স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞের মতে, শুধুমাত্র  সাপ্লিমেন্ট গ্রহণের আগে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনাও  জরুরি। প্রকৃতির দেওয়া কিছু খাবারেই রয়েছে এমন সব ভিটামিন, মিনারেল, স্বাস্থ্যকর ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধুমাত্র সাপ্লিমেন্টের উপর নির্ভর না করে দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার যোগ করাই সবচেয়ে কার্যকর উপায়। সঠিক খাবার শরীরকে স্বাভাবিকভাবে পুষ্টি জোগায় এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।

অ্যাভোকাডো

পুষ্টিবিদের তালিকায় প্রথমেই রয়েছে অ্যাভোকাডো। এই ফল স্বাস্থ্যকর মনোআনস্যাচুরেটেড ফ্যাট, পটাশিয়াম, ফাইবার এবং ভিটামিন ই এর ভাল উৎস। হৃদ্‌স্বাস্থ্য ভাল রাখা, প্রদাহ কমানো এবং শরীরকে দীর্ঘ সময় শক্তি জোগাতে অ্যাভোকাডো কার্যকর বলে মনে করা হয়।

বিটরুট

বিটরুটে প্রচুর পরিমাণে ফলেট, আয়রন, ম্যাঙ্গানিজ এবং নাইট্রেট থাকে। এটি রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে এবং শরীরে অক্সিজেন পরিবহণের ক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে। নিয়মিত বিটরুট খেলে শক্তি ও কর্মক্ষমতাও বাড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ডিম

ডিমকে ‘নেচারস মাল্টিভিটামিন’ বলেও অভিহিত করা হয়। এতে উচ্চমানের প্রোটিন, ভিটামিন বি১২, কোলিন এবং বিভিন্ন অপরিহার্য অ্যামিনো অ্যাসিড রয়েছে। শরীরের কোষ গঠন, পেশি মজবুত করা এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দই

অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে দই অত্যন্ত উপকারী। এতে থাকা প্রোবায়োটিক উপাদান হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। পাশাপাশি ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিন বি-জাতীয় উপাদান শরীরের পুষ্টির চাহিদা পূরণেও সাহায্য করে।

বাদাম

আখরোট, কাঠবাদাম, কুমড়োর বীজ, চিয়া সিড এবং ফ্ল্যাক্স সিডের মতো খাবারে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। এগুলি মস্তিষ্ক, হৃদ্‌যন্ত্র এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য অত্যন্ত উপকারী।

সবুজ শাকসবজি

পালং শাক, মেথি শাক, কেলে এবং অন্যান্য সবুজ পাতাযুক্ত শাকসবজি আয়রন, ফলেট, ভিটামিন কে ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। শরীরের পুষ্টির ঘাটতি পূরণে এগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুধুমাত্র একটি খাবারের উপর নির্ভর করলে চলবে না। শরীরের প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদান পেতে খাদ্যতালিকায় বৈচিত্র্য আনা জরুরি। ফল, শাকসবজি, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট এবং পর্যাপ্ত জল সবকিছুর সঠিক সমন্বয়ই সুস্থ জীবনের চাবিকাঠি। বিশেষজ্ঞদের মতে, যদি দীর্ঘদিন ধরে ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা বা অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত। কারণ অনেক সময় পুষ্টির ঘাটতির আড়ালে অন্য স্বাস্থ্য সমস্যাও লুকিয়ে থাকতে পারে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত