১২,০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus-এর শক্তিশালী প্রসেসরযুক্ত 5G স্মার্টফোন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে এখনই হতে পারে সেরা সময়। জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড OnePlus-এর প্রিমিয়াম মডেল OnePlus13 এর দামে বড়সড় ছাড় দিয়েছে Flipkart। Freedom Day Sale শুরুর আগেই ফোনটি ১২ হাজার টাকারও বেশি ছাড়ে পাওয়া যাচ্ছে। লঞ্চের সময় OnePlus13 এর 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ₹69,999। বর্তমানে Flipkart এ এটি ₹57,885 দামে তালিকাভুক্ত হয়েছে। অর্থাৎ সরাসরি ₹12,114 পর্যন্ত ছাড় মিলছে। এছাড়া Flipkart Axis Bank বা নির্দিষ্ট SBI কার্ডে পেমেন্ট করলে আরও প্রায় ₹2,895 পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। অফারের সমস্ত সুবিধা প্রয়োগ করলে ফোনটির কার্যকর দাম আরও কমে যাবে।

OnePlus13-এর অন্যতম আকর্ষণ এর শক্তিশালী হার্ডওয়্যার। স্মার্টফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর, যা ভারী গেমিং, মাল্টিটাস্কিং এবং AI-ভিত্তিক ফিচার ব্যবহারে দারুণ পারফরম্যান্স দেয়। পাশাপাশি এতে রয়েছে বড় AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং উজ্জ্বল ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স। ক্যামেরার ক্ষেত্রেও OnePlus13 যথেষ্ট শক্তিশালী। ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস 13 ফোনের রিয়ারে রয়েছে ট্রিপল-ক্যামেরা সেটআপ। এর মধ্যে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম এবং 120x পর্যন্ত ডিজিটাল জুম সহ 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। এছাড়া, সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যা বিভিন্ন আলোর পরিস্থিতিতে উন্নত মানের ছবি ও ভিডিও তুলতে সক্ষম। সেলফি ক্যামেরাতেও রয়েছে একাধিক AI ফিচার, যা ছবি আরও আকর্ষণীয় করে তোলে।ব্যাটারি বিভাগেও রয়েছে বড় আপগ্রেড।

এই ফোনটিতে শক্তিশালী ব্যাটারির পাশাপাশি ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, ফলে অল্প সময়েই ফোন চার্জ হয়ে যায় এবং দীর্ঘ সময় ব্যবহার করা যায়। এছাড়া OxygenOS-ভিত্তিক সফ্টওয়্যার অভিজ্ঞতা, AI ফিচার এবং দীর্ঘমেয়াদি সফ্টওয়্যার আপডেটের প্রতিশ্রুতিও এই ফোনের বড় আকর্ষণ। বর্তমান মূল্যছাড় এবং অতিরিক্ত ব্যাঙ্ক অফার মিলিয়ে OnePlus 13 এখন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে অন্যতম আকর্ষণীয় ডিল। তবে এই ধরনের অফার সীমিত সময়ের জন্য থাকে এবং স্টকের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক

শুক্র সকালেই খিদিরপুর সহ শহরের ১২টি জায়গায় তল্লাশি ইডির

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল

দলে সুযোগ না পেয়ে অবসাদ, আত্মঘাতী ১৭ বছরের ক্রিকেটার 

মরক্কো থেকে স্পেনে বেপরোয়া অনুপ্রবেশ, প্রাণ গেল ৯ জনের

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

পাকা বাড়ির স্বপ্ন অধরাই রইল, মাটির ঘরেই চিরঘুম বাবা-মেয়ের

মহারাষ্ট্রে ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ