ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজকার চিংড়ির ঝোল বা মালাইকারি খেতে খেতে একঘেয়ে লাগছে? তাহলে স্বাদ বদলে বানিয়ে ফেলুন মশলাদার কড়াই চিংড়ি। কড়াই মশলার ঝাঁঝ, পেঁয়াজ-টমেটোর ঘন গ্রেভি আর নরম চিংড়ির দুর্দান্ত মেলবন্ধনে এই পদ হয়ে উঠবে একেবারে জমজমাট। ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে দারুণ মানিয়ে যায় এই রেসিপি। বাড়িতে থাকা সহজ উপকরণেই কম সময়ে তৈরি করা যায় রেস্টুরেন্ট-স্টাইলের এই চিংড়ির পদ। তাই রান্নাঘরে একটু নতুন স্বাদ আনতে অবশ্যই ট্রাই করুন কড়াই চিংড়ি।

উপকরণ

বড় গলদা/বাগদা চিংড়ি ৬টি (প্রায় ৫০০ গ্রাম)

নারকেল ১টি ছোটো

পেঁয়াজ কুচি ২টি মাঝারি

টমেটো কুচি ১টি মাঝারি

আদা বাটা ১ টেবিল চামচ

রসুন বাটা ১ টেবিল চামচ

গোটা গরমমশলা ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো ১ চা চামচ

হলুদ গুঁড়ো ১ চা চামচ

নুন স্বাদমতো

চিনি  ১ চা চামচ

সর্ষের তেল

পদ্ধতি 

প্রথমে চিংড়ি ভাল করে পরিষ্কার করে ধুয়ে নিন। তারপর তাতে সামান্য নুন ও হলুদ মাখিয়ে রাখুন। তারপর নারকেল ফাটিয়ে ভিতরের শক্ত অংশ থেকে ছোটো ছোটো পাতলা টুকরো করে কেটে রাখুন। এবার কড়াইতে  সরষের তেল গরম করে গোটা গরমমশলা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর আদা বাটা, রসুন বাটা ও টম্যাটো কুচি দিয়ে ভাল করে কষিয়ে নিন। টমেটো নরম হয়ে এলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিন। মশলা ভাজা হয়ে গেলে নামিয়ে সামান্য ঠান্ডা করুন। তারপর সেটি  মিক্সিতে অল্প জল দিয়ে মিহি করে পেস্ট করে নিন। এবার আবারও কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে নারকেলের পাতলা কুচিগুলো হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। তারপর মশলার পেস্ট দিয়ে তার মধ্যে চিংড়িগুলো সাজিয়ে দিন। মশলার সঙ্গে মাছ ভালভাবে মিশিয়ে ঢেকে কম আঁচে প্রায় ১০ মিনিট রান্না করুন। ঢাকনা খুলে প্রয়োজন মতো সামান্য জল দিয়ে ঝোলের পরিমাণ ঠিক করে নিন। সবশেষে ভেজে রাখা নারকেল কুচি ও সামান্য চিনি ছড়িয়ে  আরও কিছুক্ষণ হালকা আঁচে ফুটিয়ে নামিয়ে নিন। গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন ঐতিহ্যবাহী কড়াই চিংড়ি।

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

ঝড়গার পর স্ত্রীকে খুশি করতে চারচাকা গাড়ি চুরি স্বামীর ,তার পর…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের