ভগবান শিবের পাঁচ রূপ, জানুন কম সময়ে কীভাবে ঘুরে দেখবেন পঞ্চকেদার?

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরাখণ্ডের পাহাড়ি সৌন্দর্যের মাঝে অবস্থিত পঞ্চকেদার আজও ভক্ত ও পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র। কেদারনাথ, মধ্যমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ ও কল্পেশ্বর -এই পাঁচ মন্দির নিয়েই গড়ে উঠেছে পবিত্র পঞ্চকেদার। পুরাণ মতে, পাণ্ডবরা এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বাস করা হয়, শিবের দেহের বিভিন্ন অংশ এই পাঁচ স্থানে বিরাজমান রয়েছে। কেদারনাথে পিঠ, মধ্যমহেশ্বরে নাভি, তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মুখ এবং কল্পেশ্বরে শিবের জটার পূজা করা হয়। গ্রীষ্মকাল শুরু হতেই ভক্ত ও পর্যটকদের ঢল নামে এই তীর্থস্থানগুলিতে।

কবে খুলছে পঞ্চকেদার?

২২ এপ্রিল থেকেই খুলেছে কেদারনাথের দরজা এবং ২ মে থেকে খুলে গিয়েছে  তুঙ্গনাথ। আর ২১ মে  থেকে জেতে পারবেন মধ্যমহেশ্বরে। আর কল্পেশ্বর হল একমাত্র মন্দির যেখানে সারা বছর যাওয়া যায়। তবে অনেকেই পঞ্চকেদার একসঙ্গে ট্রেক করার পরিকল্পনা করেন। এখানে ট্রেক করা ছাড়া আর কোনও উপায় নেই। সে ক্ষেত্রে এত দিনের ট্রিপে কী ভাবে এই পঞ্চকেদারের সফর সম্পূর্ণ করবেন তা জানুন-

১. ঋষিকেশঃ শুরু করবেন ঋষিকেশ থেকে। হাওড়া থেকে ট্রেনে চেপে ঋষিকেশ পৌঁছে যান।  

২.কেদারনাথঃ ঋষিকেশে এক রাত এখানে কাটিয়ে দ্বিতীয় ভোরে রওনা দিন গুপ্তকাশীর উদ্দেশ্যে। দেবপ্রয়াগ ও রুদ্রপ্রয়াগ ঘুরে পৌঁছতে হবে গুপ্তকাশী।  দ্বিতীয় দিনের রাতটা গুপ্তকাশীতেই কাটাতে হয়। তৃতীয় দিনের সকালে গৌরীকুণ্ড পৌঁছে যান। সেখান থেকে ১৬ কিলোমিটার ট্রেক করলেই পৌঁছে যাবেন কেদারনাথে।

 ৩. মধ্যমহেশ্বর:  পঞ্চকেদারের প্রথম তীর্থস্থান। উচ্চতা ৩,৫৮৩ মিটার। হাড় হিম করা ঠান্ডা। সে দিন রাতটা ওখানেই কাটাতে হবে। পরদিন সকালে আরতি দেখে আবার গুপ্তকাশী নামতে হবে।

৪. রুদ্রনাথঃ ৩,৬০০ মিটার উচ্চতায় অবস্থিত রুদ্রনাথ। খুব ভোরে রুদ্রনাথের জন্য বেরিয়ে পড়ুন। প্রচুর সময় লাগে পৌঁছতে। তাই যত দ্রুত ট্রেক শুরু করবেন, সন্ধের আগে গন্তব্যে পৌঁছতে পারবেন। এ দিন রুদ্রনাথে রাত কাটানো ছাড়া আর কোনও উপায় নেই।

আরও পড়ুনঃ সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

৫. কল্পেশ্বরঃ এই মন্দির ঘুরে সেই দিনই নীচে নেমে আসতে পারেন। সে দিন হেলাং-এও রাত কাটাতে পারেন। কিংবা সোজা পৌঁছে যেতে পারেন পিপলকোটি বা জোশিমঠ। হাতে সময় থাকলে পরদিন জোশিমঠ থেকে বদ্রিনাথ ও মানা গ্রামও যেতে পারেন। কিংবা দ্বাদশ দিনে আবার ফিরে আসুন ঋষিকেশ বা হরিদ্বার। এ ভাবেই  ঘুরে নিতে পারেন গোটা পঞ্চকেদার। 

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের