সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের (Vijay’s astrologer) ঘনিষ্ঠ জ্যোতিষী-উপদেষ্টা তথা টিভিকে (TVK)-র মুখপাত্র রিকি রাথান পণ্ডিত ভেট্রিভেলকে স্পেশাল ডিউটি অফিসার বা ওএসডি পদে নিয়োগ করা হয়েছে। তিনি ব-কলমে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব হিসাবেই কাজ করবেন। একজন জ্যোতিষীকে ওএসডি পদে বসানোর সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। 

রিকি রাথান পণ্ডিত দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে জ্যোতিষ ও সংখ্যাতত্ত্ব চর্চার সঙ্গে যুক্ত। অতীতে তিনি প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার জ্যোতিষী হিসেবেও কাজ করেছিলেন। রাজনৈতিক ও চলচ্চিত্র মহলে তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে বহুদিন ধরেই কৌতূহল রয়েছে। তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, অভিনেতা বিজয় রাজনীতিতে প্রবেশ করবেন এবং নির্বাচনে বড়সড় সাফল্য অর্জন করবেন। তাঁর এই ভবিষ্যদ্বাণী বাস্তবে মিলেছে। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে রিকি রাথানের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে তিনি বিজয়ের জন্মছককে “সুনামি হরোস্কোপ” বলে উল্লেখ করেন এবং দাবি করেন, এই রাশিচক্রই ইঙ্গিত দিচ্ছে দক্ষিণী সুপারস্টারের অবিশ্বাস্য রাজনৈতিক উত্থানের। তখন অনেকেই বিষয়টি নিয়ে হাসি-মস্করা করেছিলেন। 

আরও পড়ুনঃ পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক

ভোটের ফল প্রকাশের পরে তিরুচেন্দুর মুরুগান মন্দির সফরের সময় বিজয়ের গাড়িতে রিকি রাথানকে একসঙ্গে দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়ে। নির্বাচনে টিভিকে-র সাফল্যের পর তিনি মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে বিজয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছাও জানান। কিন্তু ব্যক্তিগত গণ‍ৎকারকে যে বড় পদে বসানো হবে তা অনেকেই কল্পনা করতে পারেননি। 

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের