মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মানেই নতুন জামাকাপড়, প্যান্ডেল ঘোরা আর তার সঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া। ষষ্ঠী থেকে দশমী বাঙালির উৎসবের সঙ্গে জড়িয়ে থাকে নানা রকমের পদ। বাড়িতে অতিথি এলে কিংবা পুজোর ছুটিতে দুপুরের পাতে একটু অন্য রকম মাছের পদ থাকলে জমে যায় খাওয়াটা। পমফ্রেট মাছের মোলায়েম স্বাদ আর বেগুনের মিষ্টি গন্ধ একসঙ্গে মিশিয়ে তৈরি করা যায় এমনই এক অভিনব পদ ‘পমফ্রেট বেগুন বাহার’। রান্নাটি যেমন সহজ, তেমনই স্বাদে একেবারে উৎসবের উপযোগী।

উপকরণ:
পমফ্রেট মাছ ৪টি, বেগুন ২টি, পেঁয়াজ ২টি কুচি, টমেটো ১টি কুচি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচালঙ্কা ২টি, হলুদ গুঁড়ো ১ চা চামচ, লঙ্কার গুঁড়ো আধ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, গরমমশলা সামান্য, নুন স্বাদমতো, সর্ষের তেল প্রয়োজনমতো এবং ধনেপাতা কুচি।

আরও পড়ুনঃ চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

প্রণালী:
প্রথমে পমফ্রেট মাছ পরিষ্কার করে নুন ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছ দু’দিক থেকে হালকা ভেজে তুলে রাখুন। একই তেলে গোল করে কাটা বেগুন সামান্য ভেজে তুলে নিন। এবার কড়াইয়ে প্রয়োজনমতো তেল দিয়ে পেঁয়াজ ভাজুন। পেঁয়াজ নরম হয়ে এলে আদা-রসুন বাটা, টমেটো, হলুদ, লঙ্কা, জিরে ও ধনে গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য জল দিয়ে ঝোল তৈরি করুন। তাতে ভাজা বেগুন ও পমফ্রেট দিয়ে ঢেকে ৫-৭ মিনিট রান্না করুন। শেষে কাঁচালঙ্কা, গরমমশলা ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পমফ্রেট বেগুন বাহার। পুজোর দুপুরে সাধারণ মাছের ঝোলের বদলে এটিই সেরা পদ হয়ে উঠতে পারে।

‘যারা এটা তৈরি করেছে, শিক্ষা পেয়েছে’, সৌরভের বায়োপিকের পোস্টার-বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজকুমার

জিভে জল আনতে বানিয়ে ফেলুন পটোল চিংড়ির দোরমা, রইল রেসিপি

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

গরম ভাতে সাবেকি স্বাদ, রইল চারাপোনা মাছের জিভে জল আনা রেসিপি

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২