অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শরীরের প্রতিটি কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভিটামিন ‘ই’। এটি একটি ফ্যাটে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা, স্নায়ু ও পেশির স্বাভাবিক কার্যকারিতা এবং ত্বকের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। তবে খাদ্যতালিকায় প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি থাকলে শরীরে ভিটামিন ই-এর অভাব দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ই-এর ঘাটতি হলে প্রথম দিকে উপসর্গ খুব স্পষ্ট নাও হতে পারে। তবে ঘাটতি দীর্ঘস্থায়ী হলে পেশির দুর্বলতা বা বারবার পেশিতে টান ধরা, হাত ও পায়ে অবশ ভাব এবং হাঁটার সময় ভারসাম্য রাখতে সমস্যা হতে পারে। এ ছাড়াও চোখে ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তি দুর্বল হওয়া, ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া এবং অকালেই বলিরেখা দেখা দেওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। গুরুতর ঘাটতির ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার পাশাপাশি রক্তাল্পতার মতো সমস্যাও দেখা দিতে পারে। তবে এই উপসর্গগুলির অন্য অনেক কারণও থাকতে পারে। তাই শুধুমাত্র লক্ষণ দেখে নিজে থেকে ভিটামিন ই-এর ঘাটতি ধরে নেওয়া ঠিক নয়।

খাদ্যতালিকায় কয়েকটি সাধারণ খাবার রাখলেই ভিটামিন ই-এর চাহিদা পূরন হতে পারে। কাঠবাদাম, চিনাবাদাম, কাজুবাদাম, সূর্যমুখীর বীজ, তিল এবং কুমড়োর বীজ ভিটামিন ই-এর উল্লেখযোগ্য উৎস। এ ছাড়া রান্নায় ব্যবহৃত কিছু উদ্ভিজ্জ তেল, যেমন সূর্যমুখী, সয়াবিন ও অলিভ অয়েল থেকেও এই ভিটামিন পাওয়া যায়। পালং শাক, ব্রকলি, নটে শাক, অ্যাভোকাডো, আম, পাকা পেঁপে ও কিউইও খাদ্যতালিকায় রাখা যেতে পারে। ইলিশের মতো চর্বিযুক্ত মাছ এবং ডিমের কুসুমেও ভিটামিন ই রয়েছে। শুধু চুল পড়া বা ত্বকের সমস্যা দেখেই ভিটামিন ই এর ক্যাপসুল খাওয়া উচিত নয়। অতিরিক্ত মাত্রায় সাপ্লিমেন্ট গ্রহণ করলে রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে। তাই  প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। সুষম খাদ্য, পর্যাপ্ত পুষ্টি এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ এই তিনের সমন্বয়েই শরীরে ভিটামিন ই-এর ঘাটতি প্রতিরোধ করা সম্ভব।

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন