শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধারানির জন্মো‍ৎসব বা রাধাষ্টমী। আগামিকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দেশজুড়ে পালিত হবে রাধাষ্টমী। ভক্তরা পুজো করবেন রাধারানির। বিশ্বাস করা হয়, রাধাষ্টমীতে রাধা-কৃষ্ণের পুজো করলে পুণ্যফল লাভ হয়। জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধি নেমে আসে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রাধাষ্টমীর পুজোর দিন বেশ কিছু নিয়ম চলতে হয়। ভুল করেও পাঁচ কাজ করা যাবে না। তাতে রুষ্ট হবেন রাধারানি। আর তিনি রুষ্ট হলে রক্ষে থাকবে না। রাধাষ্টমীতে কোন পাঁচ ভুল করবেন না?

১. রাধাষ্টমীর দিন আমিষ খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন। রসুন-পেঁয়াজ-ডিম-মাছ-মাংসের মতো আমিষ খাবার বাড়িতে ঢোকাবেন না বা রান্না করবেন না। তাতে পুজোর ফল লাভ থেকে বঞ্চিত হতে হবে। নিরামিষ খাবারই গ্রহণ করুন।

২. শুধু রাধার মূর্তি কিংবা ছবির পুজো করবেন না। তাতে কাঙ্খিত ফল লাভ হবে না। রাধা-কৃষ্ণের যুগল ছবি বা মূর্তিকে পুজো করুন। রাধা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ যেমন অসম্পূর্ণ, তেমনই কৃষ্ণ ছাড়া রাধার পুজো অর্থহীন।

৩. রাধাষ্টমীর দিন নিজের মুখ ও মনকে সংযত রাখুন। কারও উপরে রাগ করবেন না। কাউকে কারণ-অকারণে গালিগালাজ করবেন না। ঘরে ঝগড়া যাতে না হয়, তার দিকে নজর রাখুন। কারও সঙ্গে ঝগড়ায় জড়াবেন না।

৪. সনাতন ধর্মে রাধারানিকে প্রেম, করুণা ও শক্তির প্রতীক হিসেবে মনে করা হয়। তাই মহিলাদের সঙ্গে কোনও খারাপ আচরণ করবেন না। মনে করা হয়, রাধাষ্টমীর দিন মহিলাদের অপমান করলে সৌভাগ্য নষ্ট হয়। দারিদ্র্যতা ও সঙ্কটের সম্মুখীন হতে হয়।

৫. শাস্ত্র মতে, রাধাষ্টমীর দিন দুপুরে দিবানিদ্রার বিষয়টি ভুলে যেতে হবে। তাছাড়া দেরি করে ঘুম তেকে উঠবেন না। তাতে রাধারানির কৃপা থেকে বঞ্চিত হবেন।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর