রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাখির দিনটা শুধু হাতে রাখি বাঁধা আর মিষ্টিমুখেই শেষ হয় না। ভাই-বোনের সম্পর্কের ছোট ছোট মুহূর্তই এই দিনটাকে করে তোলে আরও বিশেষ। তাই রাখি পরানোর পর প্রিয় বোন বা দিদির হাতে যদি তুলে দিতে পারেন তাঁর পছন্দের একটি সুন্দর উপহার, তা হলে উৎসবের আনন্দ কয়েকগুণ বেড়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে এসে উপহার বাছতে গিয়ে অনেকেই পড়েন সমস্যায়। কী দেওয়া যায়, যা একটু আলাদা হবে, আবার ব্যবহারও করা যাবে? সময় একেবারেই নেই? চিন্তা নেই। আপনার প্রিয় দিদি বা বোনকে খুশি করার জন্য রইল ৬টি একটু অন্যরকম গিফট আইডিয়া।

•মেমোরি বক্স

দামি কোনও জিনিসের বদলে বানিয়ে ফেলুন একটি ছোট্ট ‘মেমোরি বক্স’। ভিতরে রাখতে পারেন ছোটবেলার ছবি, একসঙ্গে কাটানো কোনও বিশেষ দিনের স্মৃতি, কয়েকটি হাতে লেখা নোট এবং তাঁর পছন্দের চকোলেট। চাইলে শেষে লিখে দিতে পারেন, তুই আমার কাছে সবসময় স্পেশাল।’ এমন উপহারের আবেগের দাম কোনও বাজারি গিফট দিয়ে মাপা যায় না।

•কাস্টমাইজড জুয়েলারি

সাধারণ গয়নার বদলে দিতে পারেন নামের প্রথম অক্ষর, নাম বা কোনও বিশেষ তারিখ লেখা পেনড্যান্ট, ব্রেসলেট কিংবা রিং। দেখতে যেমন সুন্দর, তেমনই এই উপহারটি হয়ে উঠবে একেবারে ব্যক্তিগত। প্রতিদিন পরার সময়ও মনে পড়বে প্রিয় ভাই বা দাদার কথা।

•হ্যাপিনেস হ্যাম্পার

দিদি বা বোনের পছন্দের জিনিস দিয়ে নিজের হাতেই সাজিয়ে ফেলুন একটি ছোট্ট হ্যাম্পার। থাকতে পারে চকলেট, কফি, সুগন্ধি মোমবাতি, লিপ বাম, স্কিন কেয়ার প্রোডাক্ট, ছোট্ট নোটবুক এবং তাঁর পছন্দের কোনও স্ন্যাকস। নিজের হাতে সাজানো এই উপহারে থাকবে আলাদা যত্নের ছোঁয়া।

• প্ল্যান্ট পট

গাছ ভালবাসেন এমন দিদি বা বোনের জন্য ছোট্ট ইনডোর প্ল্যান্ট হতে পারে দারুণ উপহার। মানিপ্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, সাকুলেন্ট কিংবা ফুলের গাছ-পছন্দ অনুযায়ী বেছে নিন। সুন্দর একটি টবে গাছটি সাজিয়ে সঙ্গে একটি ছোট্ট কার্ডে লিখে দিন, ‘এই সম্পর্কটাও এমনই সবসময় বেড়ে উঠুক।’

•ডে-আউট কুপন

এবার একটু অন্যরকম হোক উপহার। নিজের হাতে বানিয়ে দিতে পারেন কয়েকটি ‘কুপন’-একটি কফি ডেট, একটি সিনেমা, একসঙ্গে শপিং, পছন্দের রেস্তরাঁয় খাওয়া কিংবা শুধু সারাদিন গল্প করার কুপন। ব্যস্ত জীবনে একসঙ্গে সময় কাটানোর সুযোগই হয়তো তাঁর কাছে সবচেয়ে বড় উপহার হয়ে উঠবে।

• কাস্টমাইজড ইলাস্ট্রেশন

দু’জনের কোনও প্রিয় ছবি দিয়ে বানিয়ে নিতে পারেন একটি কাস্টমাইজড ইলাস্ট্রেশন বা কার্টুন পোর্ট্রেট। সেটি ফ্রেমে বাঁধিয়ে দিলে ঘরের দেওয়ালে সাজিয়ে রাখার মতো একটি স্মরণীয় উপহার হয়ে যাবে। চাইলে ছবির নীচে লিখতে পারেন রাখির দিনের একটি ছোট্ট বার্তাও।

রাখির উপহার কত দামি, তা নয়, কতটা ভেবে দেওয়া হয়েছে, সেটাই আসল। তাই শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে কিছু কেনার বদলে দিদি বা বোনের ব্যক্তিত্ব, পছন্দ এবং আপনাদের সম্পর্কের কথা মাথায় রেখে উপহার বেছে নিন। দেখবেন, ছোট্ট উপহারটিই হয়ে উঠবে এবারের রাখির সবচেয়ে সুন্দর স্মৃতি।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন