শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা ও ন্যায়ের দেবতা হিসেবে মনে করা হয়। তাই শনির গতি বা নক্ষত্র পরিবর্তনের প্রভাব দীর্ঘসময় ধরে মানুষের জীবনে পড়ে বলে বিশ্বাস করা হয়। আগামী ৯ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে শনিদেব নিজের নক্ষত্র উত্তরভাদ্রপদে প্রবেশ করবেন। এই সময় শনি থাকবে বক্রী অবস্থায় এবং এই পরিস্থিতি ৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনির নিজের নক্ষত্রে প্রবেশ বিশেষ গুরুত্বপূর্ণ। এই পরিবর্তনের ফলে চারটি রাশির জাতকদের কর্মজীবন, অর্থভাগ্য ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জেনে নিন এই চার রাশির মধ্যে আপনি রয়েছেন কিনা। 

কোন চার রাশির কপাল খুলছে জেনে নিন… 

বৃষ রাশি 

বৃষ রাশির জাতকদের জন্য এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ গতি পেতে পারে। আটকে থাকা টাকা ফেরত আসার পাশাপাশি আয়ের নতুন পথও খুলতে পারে। ব্যবসায় বড় কোনও চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের পদোন্নতি বা পছন্দের জায়গায় বদলির সুযোগ আসতে পারে। সমাজে সম্মান ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগও বাড়তে পারে। 

তুলা রাশি 

তুলা রাশির জাতকদের জন্য এই সময়টি আর্থিক দিক থেকে স্বস্তিদায়ক হতে পারে। জমি, বাড়ি বা নতুন গাড়ি কেনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকেও লাভের যোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল মিলবে এবং ঊর্ধ্বতন কর্তাদের প্রশংসা পেতে পারেন। পুরনো ঋণ থেকে মুক্তির পথও তৈরি হতে পারে। আটকে থাকা অর্থ হাতে আসবে। পাশাপাশি দাম্পত্য সম্পর্ক মধুর হবে। 

মকর রাশি 

মকর রাশির অধিপতি স্বয়ং শনিদেব। তাই এই নক্ষত্র পরিবর্তনকে এই রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে স্থায়িত্ব আসতে পারে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে। ব্যবসাতেও নতুন রাস্তা খুলবে এবং আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। নিজের পরিশ্রম ও ধৈর্যের জোরে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি 

কুম্ভ রাশির জাতকদের জন্যও শনির এই পরিবর্তন দুর্দান্ত ফল দিতে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ দ্রুত এগোতে পারে। অর্থ সঞ্চয়ের সুযোগ বাড়বে এবং ব্যাঙ্ক ব্যালেন্সও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসের পুরনো সমস্যা বা সহকর্মীদের সঙ্গে বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে। শেয়ার বাজার, সম্পত্তি বা নতুন ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রেও এই সময়টি  অনুকূল।  

 

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের