অভাবনীয় সুযোগ! ৩৮,০০০ টাকায় সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 3

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের স্মার্টফোন বাজারে বড় চমক দিল ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। প্রিমিয়াম সেগমেন্টের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন Nothing Phone 3-এর দাম এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। নাথিং ফোন 3-এর 50 মেগাপিক্সেল ভ্যারিয়েণ্টে বিশেষ ছাড় মিলবে। প্রায় ৩৮ হাজার টাকা কমে মিলবে ফোনটি। Nothing ব্র্যান্ডের গ্লিফ ইন্টারফেস এবং ইউনিক ট্রান্সপারেন্ট ডিজাইনের জন্য এই ফোনটির বাজারে আলাদা চাহিদা রয়েছে। 

নাথিং ফোন 3 ফোনের 16GB RAM+512GB স্টোরেজ মডেলটি Amazon সাইটে 51,999 টাকা দামে লিস্ট করা হয়েছে। তবে 16GB+ 512GB মডেলটি 89,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। যার মানে নাথিং ফোন 3 আসল দাম থেকে 38,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। এছাড়াও নাথিং ফোনে 1299 টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড পেমেন্টে ছাড় পাওয়া যাবে। যার পরে ফোনের দাম আরও কমে 50,700 টাকা হয় যাবে। সেই হিসেবে ফোনটি প্রায় 39,299 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। ফিচারের ক্ষেত্রে নাথিং ফোন 3 তে রয়েছে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1260×2800 পিক্সেল এবং 120Hz এডাপ্টিভ রিফ্রেশ রেট। ফোনটি কোয়ালকম Snapdragon 8s Gen 4 প্রসেসরে কাজ করে। এই স্মার্টফোন Android 15 ভিত্তিক Nothing OS 3.5 এ চলে। পাওয়ার দিতে নাথিং ফোন 3 তে থাকছে 5500mAh ব্যাটারি যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরার ক্ষেত্রে পাওয়া যাবে রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা।পাওয়ারফুল প্রসেসর, হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে এবং উন্নত ক্যামেরা সেটআপের সাথে এই মূল্যে এত বড় স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া নিঃসন্দেহে একটি দুর্দান্ত ভ্যালু-ফর-মানি ডিল। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে থাকছে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অ্যামাজনের এই অফারটি সীমিত সময়ের জন্য লাইভ করা হয়েছে। স্টক শেষ হওয়ার আগেই এই ডিসকাউন্টের সুবিধা নিতে গ্রাহকদের দ্রুত কেনাকাটা করার পরামর্শ দেওয়া হচ্ছে। 

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা