স্টিমড মোমো ভুলে এবার ঝাল-ঝাল রেড কারি! বাড়িতেই বানান রেস্তরাঁ-স্টাইল মোমো

Share:

নিজস্ব প্রতিনিধি: মোমো খেতে ভালবাসেন, কিন্তু সেই চেনা স্টিমড মোমো বা চিলি মোমো খেয়ে একঘেয়ে লাগছে? তাহলে স্বাদ বদলাতে একবার বানিয়ে দেখুন রেড কারি মোমো। নরম মোমোর সঙ্গে ঝাল, মশলাদার ও হালকা ক্রিমি লাল কারির দারুণ কম্বিনেশন। উইকএন্ডের সন্ধ্যায় বাড়িতে জমিয়ে খাওয়ার জন্য এর থেকে ভাল পদ আর কী হতে পারে! সবচেয়ে মজার বিষয়, কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই রান্নাঘরে তৈরি করা যায় এই মুখরোচক পদ। চলুন, জেনে নেওয়া যাক রেড কারি মোমো বানানোর সহজ রেসিপি।

উপকরণ

ময়দা – ২ কাপ

নুন – স্বাদমতো

তেল – ১ চা চামচ

জল – প্রয়োজনমতো

চিকেন কিমা – প্রয়োজনমতো

পেঁয়াজ কুচি – ১টি

রসুন কুচি – ১ চা চামচ

আদা কুচি – ১ চা চামচ

কাঁচালঙ্কা কুচি – ১-২টি

বাঁধাকপি কুচি – ১/২ কাপ

গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ

সয়া সস – ১ চা চামচ

নুন – স্বাদমতো

তেল

রেড কারির জন্য

শুকনো লঙ্কা – ৫-৬টি

রসুন – ৫-৬ কোয়া

আদা – ১ ইঞ্চি

পেঁয়াজ – ১টি

টমেটো – ২টি

কাজুবাদাম – ৬-৭টি

নারকেলের দুধ – ১ কাপ

লাল লঙ্কার গুঁড়ো – ½ চা চামচ

ধনে গুঁড়ো – ১/২ চা চামচ

জিরে গুঁড়ো – ১/২ চা চামচ

গরম মশলা – ১/২ চা চামচ

নুন – স্বাদমতো

তেল

প্রণালি

ময়দার সঙ্গে নুন ও এক চা চামচ তেল মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে নরম মণ্ড তৈরি করুন। মণ্ডটি ঢেকে ২০ মিনিট রেখে দিন। একটি পাত্রে চিকেন কিমা, পেঁয়াজ, বাঁধাকপি, আদা, রসুন, কাঁচালঙ্কা, গোলমরিচ, সয়া সস ও নুন দিয়ে ভাল করে মেখে নিন। মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে নিন। মাঝখানে পুর দিয়ে পছন্দমতো আকারে মোমো তৈরি করুন। স্টিমারে ১০-১২ মিনিট ভাপিয়ে নিন। শুকনো লাল লঙ্কা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো ও কাজুবাদাম একসঙ্গে মিহি করে বেটে নিন। কড়াইয়ে তেল গরম করে তৈরি করা পেস্টটি দিয়ে ভাল করে কষিয়ে নিন। এরপর লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও নুন দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে নারকেলের দুধ ঢেলে দিন। প্রয়োজন হলে অল্প জল দিয়ে মাঝারি আঁচে ৩-৪ মিনিট ফুটিয়ে নিন। শেষে গরম মশলা মিশিয়ে দিন। এবার ভাপানো মোমোগুলি কারির মধ্যে দিয়ে ২-৩ মিনিট ধীরে ধীরে রান্না করুন, যাতে মোমোর গায়ে সুন্দরভাবে কারি লেগে যায়। গরম গরম রেড কারি মোমো প্লেটে সাজিয়ে ওপর থেকে সামান্য ধনেপাতা বা স্প্রিং অনিয়ন ছড়িয়ে পরিবেশন করুন।

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

পেঁয়াজ কাটলে আর চোখে আসবে না জল, কীভাবে জানেন?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন ব্রাজিলের জনপ্রিয় ‘ব্রিগাদেইরো’, রইল রেসিপি

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাজারের আচার ভুলে যাবেন! ঘরেই বানান আলু বোখারার ঝাল-মিষ্টি আচার

বক্সঅফিসে সুনামি! মুক্তির দ্বিতীয় দিনে ৫৬.৭৫ কোটি টাকা আয় করল ‘মির্জাপুর: দ্য মুভি’

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের