ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় সুখবর! এবার শুধু চ্যাট বা কল নয়, সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই মেটানো যাবে একাধিক ধরনের বিল। ভারতে নতুন Bill Payments ফিচার চালু করেছে মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই বিদ্যুৎ, গ্যাস, জল, FASTag, বিমা, ক্রেডিট কার্ড এবং লোনের মতো বিভিন্ন বিলের পেমেন্ট করা যাবে। এই নতুন পরিষেবাটি Bharat Connect (BBPS) নেটওয়ার্কের মাধ্যমে কাজ করবে। এই পরিষেবার আওতায় প্রায় ২২,৭২২টি বিল প্রদানকারী এবং মোট ৩০টি বিল পেমেন্ট ক্যাটেগরি রয়েছে। ফলে আলাদা আলাদা অ্যাপ খুলে বিভিন্ন বিল মেটানোর প্রয়োজন অনেকটাই কমবে।

এই ফিচারের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস ও জলের বিলের পাশাপাশি FASTag, বিমার প্রিমিয়াম, ক্রেডিট কার্ডের বিল এবং লোনের কিস্তিও মেটানো যাবে। এছাড়াও সমর্থিত অন্যান্য বিল পেমেন্ট পরিষেবাও পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনের উপরে থাকা ₹ (রুপি) আইকনে ট্যাপ করলেই Bill Payments অপশন পাওয়া যাবে। এরপর—

  1. প্রয়োজনীয় বিলের ক্যাটেগরি বেছে নিতে হবে।
  2. সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী নির্বাচন করতে হবে।
  3. প্রয়োজনীয় অ্যাকাউন্ট বা কনজিউমার নম্বর দিতে হবে।
  4. বিলের তথ্য এবং টাকার পরিমাণ যাচাই করতে হবে।
  5. এরপর পছন্দের পেমেন্ট মেথড বেছে নিয়ে পেমেন্ট সম্পূর্ণ করা যাবে।

হোয়াটসঅ্যাপের নতুন Bill Payments ফিচারে পেমেন্টের জন্য UPI, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে। ফলে ব্যবহারকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী পেমেন্টের মাধ্যম বেছে নিতে পারবেন। শুধু বিল দেওয়া নয়, হোয়াটসঅ্যাপের মধ্যে আগের পেমেন্টের তথ্য এবং আসন্ন বিলও দেখা যাবে। একই বিল প্রদানকারীর  অধীনে একাধিক অ্যাকাউন্ট থাকলে সেগুলিও ম্যানেজ করার সুবিধা থাকবে। ভারতে এই নতুন পরিষেবাটি ধাপে ধাপে চালু করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে Android এবং iOS ব্যবহারকারীদের জন্য ফিচারটি পৌঁছে যাবে। তাই আপনার WhatsApp-এ এখনও Bill Payments অপশন দেখা না গেলে কিছুদিন অপেক্ষা করার পাশাপাশি অ্যাপটি আপডেট করে রাখুন। WhatsApp-এর এই পদক্ষেপের ফলে মেসেজিংয়ের পাশাপাশি দৈনন্দিন আর্থিক কাজের জন্যও অ্যাপটির ব্যবহার আরও বাড়তে পারে বলেই মনে করছে প্রযুক্তিমহল।

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতার কাছেই ছোট্ট বৃন্দাবন! ঘুরে আসুন জোকার স্বামীনারায়ণ মন্দির

শ্রীকৃষ্ণের ১৬,১০৮টি বিয়ে! জন্মাষ্টমীতে জানুন আসল সত্য

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?