রাইস কুকার না প্রেসার কুকার? রান্নার কাজে কোনটি এগিয়ে, জানালেন বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আধুনিক রান্নাঘরে রাইস কুকার ও প্রেসার কুকারের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক  এই প্রশ্ন নতুন নয়। একদিকে প্রযুক্তি নির্ভর রাইস কুকার, অন্যদিকে বহু দশকের বিশ্বস্ত সঙ্গী প্রেসার কুকার। দু’টিরই নিজস্ব সুবিধা রয়েছে, তবে দৈনন্দিন রান্নার জন্য কোনটি বেশি কার্যকর, তা নিয়ে এখনও বিতর্ক চলছেই। ভারতীয় পরিবারের অধিকাংশ রান্নাঘরে প্রেসার কুকার দীর্ঘদিন ধরে অপরিহার্য একটি সরঞ্জাম।  শুধু ভাত নয়, ডাল, সবজি, মাংস এমন বহু রান্নাই সহজে বানানো যায় এতে। উচ্চচাপের সাহায্যে খাবার দ্রুত সেদ্ধ হওয়ায় সময় ও গ্যাস  দু’টিই বাঁচে। কর্মব্যস্ত জীবনে তাই প্রেসার কুকার এখনও বহু পরিবারের প্রথম পছন্দ।

অন্যদিকে রাইস কুকার মূলত ভাত রান্নার জন্য তৈরি হলেও বর্তমানে অনেক উন্নত মডেলে পোলাও, স্টিমড সবজি, স্যুপ এবং কিছু হালকা রান্নাও করা যায়।  এর সবচেয়ে বড় সুবিধা হল ‘সেট অ্যান্ড ফরগেট’ প্রযুক্তি। চাল ও জল দিয়ে সুইচ অন করলেই কাজ শেষ। ভাত তৈরি হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ‘কিপ ওয়ার্ম’ মোডে চলে যায়, ফলে ভাত পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে না। বিশেষজ্ঞদের মতে, স্বাদের দিক থেকেও কিছু পার্থক্য রয়েছে। রাইস কুকারে রান্না করা ভাতের দানা তুলনামূলকভাবে আলাদা ও ঝরঝরে থাকে। অন্যদিকে প্রেসার কুকারে ভাত দ্রুত রান্না হলে জল বা সিটির হিসাব ঠিক না থাকলে কখনও কখনও অতিরিক্ত সেদ্ধ হয়ে যেতে পারে।

তবে বিদ্যুৎ খরচের বিষয়টিও গুরুত্বপূর্ণ। রাইস কুকার বিদ্যুৎনির্ভর হওয়ায় নিয়মিত ব্যবহারে বিদ্যুৎ বিল বাড়তে পারে। প্রেসার কুকার গ্যাস বা ইন্ডাকশনে ব্যবহার করা যায় এবং বহুমুখী রান্নার জন্য আলাদা কোনও যন্ত্রের প্রয়োজন হয় না। ফলে অর্থনৈতিক দিক থেকে অনেকের কাছেই এটি বেশি সাশ্রয়ী। যাঁরা প্রতিদিন শুধু ভাত রান্না করেন এবং সময় বাঁচাতে চান, তাঁদের জন্য রাইস কুকার সুবিধাজনক হতে পারে।  কিন্তু যারা একই সঙ্গে বিভিন্ন পদ রান্না করেন এবং একটি বহুমুখী যন্ত্র চান, তাঁদের জন্য প্রেসার কুকারই এখনও সেরা বিকল্প। তবে একটা বিষয় নিশ্চিত, ভারতীয় রান্নাঘরে প্রেসার কুকারের জনপ্রিয়তাকে এখনও পুরোপুরি টেক্কা দিতে পারেনি  আধুনিক রাইস কুকার।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন