হাতে সময় কম? বানিয়ে ফেলুন জিভে জল আনা চিংড়ি ফ্রাইড রাইস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছুটির দিন হোক বা হঠাৎ অতিথি আপ্যায়ন ফ্রাইড রাইস সবারই প্রিয় একটি পদ। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব কম সময়েই বানিয়ে নিন রেস্তোরাঁর মতো সুস্বাদু এই চিংড়ি ফ্রাইড রাইস।

উপকরণ:

বাসমতি বা গোবিন্দভোগ চাল: ২ কাপ

ছোট চিংড়ি: ২০০ গ্রাম

ডিম: ২ টি

গাজর: ১০০ গ্রাম 

বীনস: ১০০ গ্রাম 

ক্যাপসিকাম: ১ কাপ

পেঁয়াজ: ১ টি

কুচানো রসুন: ১ চা চামচ

সয়াসস: ১ টেবিল চামচ

ভিনিগার: ১ চা চামচ

গোলমরিচ গুঁড়ো: সামান্য

নুন: স্বাদমতো

তেল: ২–৩ টেবিল চামচ

পদ্ধতি

প্রথমে বাসমতি বা গোবিন্দভোগ চাল সেদ্ধ করে নিন।চিংড়ি মাছগুলো সামান্য নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে ৫ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইয়ে তেল গরম করে চিংড়িগুলো ভালোভাবে ভেজে তুলে রাখুন। এবার ওই একই কড়াইয়ে দুটি ডিম ফেটিয়ে দিয়ে ঝুরো ঝুরো করে ভেজে আলাদা পাত্রে তুলে নিন। কড়াইয়ে প্রয়োজনমতো তেল দিয়ে কুচানো পেঁয়াজ ও রসুন হালকা ভেজে নিন। এরপর এর মধ্যে কেটে রাখা গাজর, বীনস এবং ক্যাপসিকাম দিয়ে কয়েক মিনিট ভালোভাবে ভাজুন। সবজিগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে রান্না করে রাখা চাল, ভেজে রাখা চিংড়ি এবং ডিমের ঝুরো কড়াইয়ে দিয়ে দিন। এবার এর উপর থেকে সয়াসস, ভিনিগার, স্বাদমতো নুন ও সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিন। সবকিছু ঠিকমতো মিশে গেলে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু চিংড়ি ফ্রাইড রাইস।

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

সোমবারেও ভাল পারফরম্যান্স দেখাল ভারতীয় শেয়ার বাজার 

গ্রামবাংলা থেকে জাতীয় মঞ্চে, ভলিবলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন নদিয়ার তিন কন্যা

স্কুটারে আচমকা ধাক্কা, কন্টেনার-ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত তরুণী

৪৮ বলে অপরাজিত ১৩৫ রান, ইতিহাস গড়লেন রজত পতিদার

হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের আবহে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই দোষীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

হাড়হিম ঘটনা কলকাতায়, ছেলের হাতে খুন মা

চিনকে চাপে রাখতে AI প্রযুক্তি সুরক্ষায় আমেরিকার সঙ্গে হাত মেলাল নয়াদিল্লি