রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: রাম মন্দিরের নিরাপত্তা আরও আঁটসাঁট করতে বড় সিদ্ধান্ত নিল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এবার মন্দিরে কর্মরত প্রত্যেক কর্মীর বিস্তারিত তথ্য যাচাই করা হবে। এই প্রক্রিয়ার আওতায় থাকছে পুলিশ ভেরিফিকেশন এবং চরিত্রের শংসাপত্র জমা দেওয়ার নিয়ম। কর্মীদের পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের সম্পর্কেও তথ্য সংগ্রহ করবে মন্দির কর্তৃপক্ষ।

মন্দিরে কর্মরতদের অতীতের যাবতীয় তথ্য খতিয়ে দেখার ব্যবস্থা করা হচ্ছে। পুলিশি যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মীকে পুলিশের দেওয়া চরিত্রের শংসাপত্রও জমা দিতে হবে। কর্মীদের পারিবারিক পরিচয় এবং আত্মীয়স্বজনের তথ্য নেওয়ার মাধ্যমে তাঁদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করছে ট্রাস্ট। মন্দির থেকে পুজোর সামগ্রী চুরির ঘটনা প্রকাশ্যে আসার পরই নিরাপত্তা ব্যবস্থায় এই পরিবর্তন আনার সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। গত জুনে রাম মন্দির থেকে পুজোর কাজে ব্যবহৃত কয়েকটি সামগ্রী চুরির অভিযোগ সামনে আসে। সেই ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁরা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। ওই মামলায় সম্প্রতি প্রায় ৭০ হাজার পাতার চার্জশিট জমা পড়েছে। এর পরেই মন্দির চত্বরে নিরাপত্তা, কর্মীদের নজরদারি এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় একাধিক পরিবর্তন আনা হচ্ছে। কর্মীদের যাচাইয়ের পুরো প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে মন্দিরের নতুন প্রধান কার্যনির্বাহী আধিকারিক, অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রের তত্ত্বাবধানে। গত মাসেই তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন।

আরও পড়ুন: মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

এর পাশাপাশি মন্দির প্রশাসনেও রদবদল করা হয়েছে। ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টের সদস্য অনিল মিশ্র ও গোপাল রাওকে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ট্রাস্টের সদস্য দিনেন্দ্র দাস জানিয়েছেন, প্রশাসনের তরফে নেওয়া সিদ্ধান্তগুলি মন্দিরের সামগ্রিক ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করবে। তাঁর দাবি, মন্দিরে নিয়মিত পুজো-অর্চনা চলছে। অনুদান গ্রহণ, দর্শন এবং আরতির ব্যবস্থাতেও কোনও ছেদ পড়েনি। প্রতিদিনই বহু ভক্ত মন্দিরে আসছেন।

সলমনকে শুভেচ্ছা জানাতে এগিয়ে গিয়েছিলেন ভক্ত, তারপরই যা করলেন নিরাপত্তারক্ষী…

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

প্রকাশ্যে মহিলা পুলিশকর্মীকে সপাটে চড়, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ১

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার

শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি

‘মাকে মেরে ফেলেছি, পুলিশ পাঠান’! ১৭ বছরের ছেলের কাণ্ডে হতবাক সকলেই, কী বললেন বাবা?

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ