গুজরাতে এমন পাহাড়ি শহরও আছে জানতেন? প্রকৃতি, ঝর্না আর মেঘের দেশে ঘুরে আসুন

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাত মানেই অনেকের চোখে ভেসে ওঠে কচ্ছের রান, গিরের জঙ্গল কিংবা সমুদ্রতট। কিন্তু সেই গুজরাতেই যে মেঘঢাকা পাহাড়ি শহর রয়েছে, তা অনেকেই জানেন না। সহ্যাদ্রি পর্বতমালার কোলে অবস্থিত সাপুতারা যেন প্রকৃতিপ্রেমীদের জন্য এক লুকোনো স্বর্গ। সবুজ পাহাড়, কুয়াশা, ঝর্না, হ্রদ আর অরণ্যের মিশেলে গড়ে ওঠা এই শৈলশহর বর্ষায় আরও বেশি মোহময় হয়ে ওঠে। গরম থেকে মুক্তি পেতে কিংবা নিরিবিলি পাহাড়ি ছুটি কাটাতে সাপুতারা হতে পারে আদর্শ ঠিকানা। 

ডাঙ্গ জেলার আনাচ-কানাচে ছড়িয়ে রয়েছে পর্যটকদের নজর কাড়ার মতো ঝর্না, নদী। বর্ষায় তা হয়ে ওঠে আরও সুন্দর। এখানে একাধিক মন্দির দর্শনে বা কচ্ছে রন দেখতে দূর-দূরান্ত থেকে পর্যটকেরা আসলেও, অনেকেই এখানকার এই শৈলশহরের নাম জানেন না। সাপুতারা জায়গাটি গুজরাত এবং মহারাষ্ট্রের সীমানায় অবস্থিত। ফলে সাপুতারা ঘোরার পাশাপাশি হাতগড় দুর্গও ঘুরে নিতে পারেন। যদিও এটি মহারাষ্ট্রে পড়ে। তথ্য বলছে, ‘সাপুতারা’ শব্দের অর্থ সর্পের আবাস। যদিও এই শৈলশহর ক্যানভাসে আঁকা ছবির মতোই। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ১০০০ মিটার। গুজরাতের অন্যত্র বেশ গরম থাকলে কিছুটা উঁচু এবং পাহাড়ি এলাকা বলে আবহাওয়া এখানে মনোরম। 

সাপুতারার প্রধান আকর্ষণ

সাপুতারায় পাহাড়ের মাথায় রয়েছে ভিউ পয়েন্ট। সেখান থেকে ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায়। দেখা যায় শৈলশহরের অনেকখানি। উপর থেকেই চোখে পড়বে একাধিক ছোট-বড় জলাশয়।

ডোন জলপ্রপাত: সাপুতারা থেকে মোটমুটি ৫২ কিলোমিটার দূরে অরণ্যঘেরা স্থানে রয়েছে ডোন জলপ্রপাত। বর্ষাকালে এই জলপ্রপাতের সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। পাহাড়ের ধাপে ধাপে নেমে আসা জলের ধারা মন কেড়ে নেয় পর্যটকদের।

গিরমল জলপ্রপাত: গুজরাতের অন্যতম উঁচু জলপ্রপাত হল গিরমল। কার্যত লোকচক্ষুর অন্তরালেই রয়ে গিয়েছে এই সমস্ত স্থান। অতি উৎসাহী পর্যটক ছাড়া এই জায়গাগুলির খোঁজ তেমন কেউ রাখেনও না। প্রায় ১০০ ফুট উপর থেকে অরণ্যের মধ্যে আছড়ে পড়া জলপ্রপাতের দৃশ্য রোমাঞ্চ জাগায়। 

সাপুতারা হ্রদ: শৈলশহরের মাঝখানে বিস্তৃত এই হ্রদ পর্যটকদের অন্যতম আকর্ষণ। পাহাড়ের মাথা থেকে এই হ্রদ খুব সুন্দর দেখা যায়। এইখানে নৌবিহারের সুবিধাও রয়েছে। 

সানরাইজ ও সানসেট পয়েন্ট: ভোরের সূর্যোদয় কিংবা সন্ধ্যার সূর্যাস্ত এই দুই সময়েই পাহাড়ি উপত্যকার রূপ যেন আরও বেশি মায়াবী হয়ে ওঠে। এই পাহাড়ি উপত্যকাতেও এমন দুটি পয়েন্ট রয়েছে।

বাঁসদা জাতীয় উদ্যান: সাপুতারা থেকে প্রায় ৫৮ কিলোমিটার দূরে অবস্থিত বাঁসদা জাতীয় উদ্যান। এই অরণ্যে দেখা মিলতে পারে হায়না, লেপার্ড, চিতল সহ নানা বন্যপ্রাণীর ও বহু পাখিদের বাসস্থান আছে।

কী ভাবে যাবেন?

হাওড়া বা শালিমার থেকে ট্রেনে সুরত কিংবা বিলিমোরা জংশনে পৌঁছে সড়কপথে সাপুতারা যাওয়া যায়। সুরত থেকে দূরত্ব প্রায় ১৬০ কিলোমিটার। বিমানে গেলে নাসিক বা সুরত পৌঁছে গাড়ি ভাড়া করেও পৌঁছে যেতে পারেন।

কোথায় থাকবেন?

সাপুতারায় সরকারি অতিথি আবাসের পাশাপাশি একাধিক বেসরকারি হোটেল ও লজ রয়েছে। বাজেট থেকে প্রিমিয়াম, সব ধরনের থাকার ব্যবস্থাই পাওয়া যায় এখানে।

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বাঁকুড়ায় ধুন্ধুমার

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু যুবকের

‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের