WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এ নিরাপত্তা আরও জোরদার করতে একসঙ্গে একাধিক নতুন ফিচার নিয়ে এল Meta। অ্যাকাউন্ট হ্যাক বা দখল হয়ে যাওয়া ঠেকাতে এবার Two-Step Verification-এ আরও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের সুযোগ মিলবে। অচেনা নম্বর থেকে কল এলেও ব্যবহারকারীরা আগের তুলনায় বেশি তথ্য দেখতে পাবেন। এতদিন WhatsApp-এর Two-Step Verification-এ অতিরিক্ত সুরক্ষার জন্য ৬ সংখ্যার PIN ব্যবহার করা হত। নতুন আপডেটে তার বদলে ব্যবহার করা যাবে আরও শক্তিশালী Password। এতে অক্ষর, সংখ্যা এবং Special Character রাখা যাবে। ফলে অনুমান করে পাসওয়ার্ড ভেঙে অ্যাকাউন্টে ঢুকে পড়া আগের তুলনায় কঠিন হবে।

WhatsApp-এ Passkey ব্যবহারের জনপ্রিয়তা ইতিমধ্যেই বেড়েছে। এবার একই অ্যাকাউন্টে একাধিক Passkey যোগ করার সুবিধা পাওয়া যাবে। বিশেষ করে যারা Android এবং iPhone দুই ধরনের ডিভাইস ব্যবহার করেন, তাঁদের জন্য এই সুবিধা বেশ কার্যকর হতে পারে। Passkey এর মাধ্যমে Fingerprint, Face ID অথবা ফোনের Screen Lock ব্যবহার করে অ্যাকাউন্টে লগ ইন করা যায়। WhatsApp-এর নতুন আপডেটের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল Unknown Caller Context।Android ব্যবহারকারীরা কোনও অপরিচিত নম্বর থেকে WhatsApp কল পেলে সেই কলার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেখতে পারবেন। নম্বরটি কোন দেশের এবং ওই ব্যক্তির সঙ্গে কোনও WhatsApp গ্রুপে আপনার মিল রয়েছে কি না এর মতো তথ্য দেখানো হবে। এর ফলে কলটি গ্রহণ করার আগে সেটি পরিচিত বা সন্দেহজনক কি না, তা বোঝা সহজ হতে পারে।

বর্তমানে WhatsApp-কে ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণা ও অ্যাকাউন্ট দখলের চেষ্টা দেখা যায়। নতুন নিরাপত্তা ব্যবস্থাগুলি মূলত ব্যবহারকারীর অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ ঠেকানো এবং অপরিচিত কল সম্পর্কে আগে থেকেই ধারণা দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছে। Meta জানিয়েছে, এই ফিচারগুলি ধাপে ধাপে যোগ্য ব্যবহারকারীদের কাছে পৌঁছবে।তাই WhatsApp ব্যবহারকারীদের জন্য পরামর্শ, নতুন ফিচারগুলি অ্যাকাউন্টে পৌঁছেছে কি না তা নিয়মিত চেক করুন এবং Two-Step Verification ও Passkey-এর মতো নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় রাখুন।

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮