সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সেপ্টেম্বর মাস জ্যোতিষের দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। জ্যোতিষীদের মতে, মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহের রাশি পরিবর্তন ও অবস্থান বদলের ফলে তৈরি হবে কয়েকটি শুভ যোগ। এর মধ্যে একই সময়ে ভদ্র রাজযোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং মালব্য রাজযোগ-এর প্রভাব বিশেষ ভাবে নজর কাড়বে। জ্যোতিষ মতে, এর ফলে কয়েকটি রাশির জাতক-জাতিকার কর্মক্ষেত্র, অর্থভাগ্য ও সামাজিক সম্মানে উন্নতির সম্ভাবনা রয়েছে।

৭ সেপ্টেম্বর ভদ্র-লক্ষ্মীনারায়ণ রাজযোগ

৭ সেপ্টেম্বর বুধ নিজের উচ্চ রাশি কন্যায় প্রবেশ করবে। বুধ কন্যায় অবস্থান করায় তৈরি হবে ভদ্র রাজযোগ। বুদ্ধি, ব্যবসা, যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এর শুভ প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়। একই দিনে কন্যা রাশিতে বুধের সঙ্গে শুক্রের সংযোগ হবে। সূর্য, বুধ ও শুক্রের এই অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ রাজযোগ বলা হয়। অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য এবং সম্মান বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে।

১৮ সেপ্টেম্বর মালব্য রাজযোগ

১৮ সেপ্টেম্বর শুক্র নিজের রাশি তুলায় প্রবেশ করবে। শুক্র নিজের রাশিতে অবস্থান করায় সৃষ্টি হবে মালব্য রাজযোগ। জ্যোতিষশাস্ত্রে এটি পঞ্চমহাপুরুষ যোগের অন্যতম। আর্থিক সমৃদ্ধি, ভোগবিলাস ও কর্মক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে এর প্রভাব শুভ বলে মনে করা হয়।

কোন চার রাশির ভাগ্য খুলতে পারে?

কন্যা: বুধের রাশি পরিবর্তনে ভদ্র ও লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাব পড়বে। আটকে থাকা অর্থ ফিরে আসতে পারে। বুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। সামাজিক সম্মানও বৃদ্ধি পেতে পারে।

তুলা: নিজের রাশিতে শুক্রের আগমনে মালব্য রাজযোগ তৈরি হবে। ব্যবসায় লাভ, নতুন যোগাযোগ এবং কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনাও রয়েছে।
মকর: সেপ্টেম্বর মাসে দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগোতে পারে। বিদেশযাত্রা অথবা উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি মিলবে এবং আয় ধীরে ধীরে বাড়তে পারে।
কুম্ভ: ত্রিগ্রহ ও রাজযোগের প্রভাবে চাকরিপ্রার্থীদের সামনে নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সহযোগিতা মিলবে। পরিবারে শুভ অনুষ্ঠান এবং দাম্পত্য জীবনে সুখ-শান্তি বাড়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার গণেশকে দূর্বা নিবেদন করে ‘ওঁ গং গণপতয়ে নমঃ’ মন্ত্র জপ করতে পারেন। শুক্রবার মা লক্ষ্মীর পুজো করে সাদা মিষ্টি অথবা ক্ষীর নিবেদন করার পরামর্শ দেওয়া হয়।

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা শুভ না অশুভ? জানেন কী বলছে জ্যোতিষশাস্ত্র!

রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা আনন্দ দেবে…

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের