আলু-ডিমেই স্পেনের স্বাদ! ঘরেই বানান জনপ্রিয় স্প্যানিশ টর্টিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনের ব্রেকফাস্টে একই ধরনের খাবার খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। অথচ রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই যদি বানিয়ে ফেলা যায় অন্য দেশের জনপ্রিয় একটি পদ? স্পেনের ঘরোয়া রান্নার অন্যতম পরিচিত খাবার স্প্যানিশ টর্টিলা ঠিক তেমনই একটি পদ। দেখতে অনেকটা অমলেটের মতো হলেও স্বাদ ও গঠনে এটি একেবারেই আলাদা। আলু, ডিম, পেঁয়াজ আর অলিভ অয়েল-মাত্র কয়েকটি উপকরণেই তৈরি হয় এই সুস্বাদু পদ।

উপকরণ

আলু – ৩টি মাঝারি

ডিম – ৪টি

পেঁয়াজ – ১টি মাঝারি

সাদা তেল – প্রয়োজনমতো

নুন – স্বাদমতো

গোলমরিচ গুঁড়ো – সামান্য

পদ্ধতি

প্রথমে আলু ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিন। পেঁয়াজও পাতলা করে কেটে রাখুন। একটি ননস্টিক প্যানে সাদা তেল গরম করে তাতে আলু ও পেঁয়াজ দিন। মাঝারি আঁচে ধীরে ধীরে রান্না করুন। আলু যেন নরম হয়ে যায়, তবে একেবারে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখুন। অন্য একটি পাত্রে ডিম ভাল করে ফেটিয়ে নুন ও সামান্য গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। আলু ও পেঁয়াজ নরম হয়ে গেলে অতিরিক্ত তেল ঝরিয়ে সেগুলি ফেটানো ডিমের মধ্যে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। কয়েক মিনিট রেখে দিন, যাতে ডিম আলু-পেঁয়াজের সঙ্গে ভালভাবে মিশে যায়। প্যানে সামান্য অলিভ অয়েল দিয়ে ডিম-আলুর মিশ্রণটি ঢেলে দিন। কম আঁচে ধীরে ধীরে রান্না করুন। নিচের অংশ জমে গেলে একটি প্লেটের সাহায্যে টর্টিলাটি সাবধানে উল্টে দিন। এবার অন্য পাশটিও হালকা সোনালি হওয়া পর্যন্ত রান্না করুন। ভিতরটা নরম ও মোলায়েম রাখাই স্প্যানিশ টর্টিলার বিশেষত্ব।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ