টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড তামিলনাড়ু, তছনছ শতাধিক বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মুহূর্তের মধ্যে আকাশ ঢেকে গেল ধুলোয়। তার তাণ্ডবে উড়ে যাচ্ছে গাছ, টিনের ছাদ থেকে শুরু করে নানা সামগ্রী। এমনই এক ভয়াবহ দৃশ্যের ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। প্রথম দর্শনে অনেকেরই মনে হয়েছে, যেন টর্নেডোর কবলে পড়েছে এলাকা। কয়েক মিনিটের এই প্রাকৃতিক তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। 

রবিবার সন্ধ্যায় তামিলনাড়ুর থুথুকুড়ি জেলার একাধিক এলাকায় দেখা যায় এই বিরল ঘটনা। স্থানীয়দের তোলা ভিডিওতে দেখা যায়, বিশাল ধুলোর ঝড় দ্রুত শক্তি বাড়িয়ে চারপাশের জিনিসপত্র আকাশে তুলে নিয়ে যাচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই বদলে যায় গোটা এলাকার চেহারা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভাগাইকুলাম এবং মুদিভাইথানেন্ডাল এলাকায়। টর্নেডোয় উপড়ে পড়েছে বহু গাছ। ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি। উড়ে গিয়েছে বাড়ির টিনের ছাদ। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০০টি বাড়ি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘরের পাখা, টিনের চাল এবং বিভিন্ন সামগ্রী ঘূর্ণির টানে আকাশে উঠে যায়। ঝড় থেমে যাওয়ার পরও বিদ্যুতের তারে ঝুলতে দেখা যায় উড়ে আসা ধ্বংসাবশেষ। টর্নেডোরর  তাণ্ডবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে একটি বেসরকারি থিম পার্ক। ক্ষতিগ্রস্ত হয়েছে কাছের টোল প্লাজাও। ভেঙেছে কাচ, নষ্ট হয়েছে কম্পিউটার এবং একাধিক সরঞ্জাম। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এটি টর্নেডো নয়, বরং শক্তিশালী ঝড়ের জেরে তৈরি হওয়া বিরল এই ঘটনা। 

আরও পড়ুনঃ স্পেনের পর‌ এবার উরুগুয়েকে রুখে দিল কেপ ভার্দে, গ্যালারিতে বসে খেলা দেখলেন ভোজিনহার মা

প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতির পরিমাণ ৫ থেকে ৬ কোটি টাকার মধ্যে হতে পারে। যদিও প্রাণহানির খবর নেই। দু’জন সামান্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, এটি প্রকৃত টর্নেডো নয়। শক্তিশালী বজ্রগর্ভ মেঘের নীচে তৈরি হওয়া প্রবল ঊর্ধ্বমুখী হাওয়া থেকেই এই ঘূর্ণাবর্তের সৃষ্টি। তবে টর্নেডো না হলেও এর ধ্বংসাত্মক শক্তি ছিল চোখে পড়ার মতো। ভাইরাল সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান