স্পেনের পর‌ এবার উরুগুয়েকে রুখে দিল কেপ ভার্দে, গ্যালারিতে বসে খেলা দেখলেন ভোজিনহার মা

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বকাপের মঞ্চে রূপকথার গল্প লিখেই চলেছে কেপ ভার্দে। ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়া দলটি এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে রুখে দিয়েছে।  ২-২ গোলে ড্র করে আরও একবার তাক লাগিয়ে দিল ফুটবল বিশ্বকে।  ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে সোমবার ভোরে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে প্রথমে এগিয়ে যায় কেপ ভার্দে। ২৩তম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত ফ্রি-কিকে বিশ্বকাপে দেশের ইতিহাসের প্রথম গোলটি করেন কেভিন পিনা। 

পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি উরুগুয়ে। প্রথমার্ধের ৪৪তম মিনিটে মাক্সি আরাউহো ডাইভিং হেডে সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মানুয়েল উগার্তের ক্রসে আরাউহোর হেড পাস থেকে ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন আউতি কানোবিও। দ্বিতীয়ার্ধে আবারও ঘুরে দাঁড়ায় কেপ ভার্দে। ৬১তম মিনিটে উরুগুয়ের ভুলের সুযোগ কাজে লাগিয়ে  এলিও ভ্যারেলা ফাঁকা জালে বল পাঠিয়ে স্কোরলাইন ২-২ করেন। এই সাফল্যের পর বিশ্বকাপে অভিষেক আসরে প্রথম দুই ম্যাচেই অপরাজিত রইল চার হাজার বর্গকিলোমিটার আয়তন আর মাত্র পাঁচ লাখ ৯৩ হাজার জনসংখ্যার দেশটি। ম্যাচজুড়ে ৬৫ শতাংশ বল দখলে রেখে ১৭টি শট নেয় উরুগুয়ে, তবে লক্ষ্যে পৌঁছাতে পারে মাত্র দুটি। কেপ ভার্দের ১২টি শটের মধ্যে চারটি ছিল অন টার্গেটে। 

আরও পড়ুন: ৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেল মিশর

প্রথম ম্যাচে ৪০ বছর বয়সী গোলরক্ষক ভজিনিয়ার অবিশ্বাস্য পারফরম্যান্স করেন।  প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল কেপ ভার্দে। এবার দুইবারের  প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও রুখে দিল তারা। ফুটবল প্রেমীরা বলছেন এই ঘটনা অবিশ্বাস্যই বটে।  দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্পেন। ২ পয়েন্ট করে নিয়ে উরুগুয়ে দুইয়ে ও কেপ ভার্দে রয়েছে তিনে। মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে সৌদি আরব। শেষ ম্যাচে সৌদি আরবকে হারাতে পারলে ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন আরও উজ্জ্বল হবে কেপ ভার্দের। 

টাকা নিয়ে বচসার জেরে বাড়ির সামনেই মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ

ঘুমন্ত দাদা-বৌদি ও তিন বছরের ভাইপোকে নৃশংসভাবে খুন, গ্রেফতার ১৬ বছরের নাবালক

নতুন রূপে কলকাতা! ডিজিটাল হোর্ডিং এবং স্মার্ট বাসস্ট্যান্ডের ঘোষণা রাজ্য সরকারের

বজ্র আঁটুনি…, বিহারে নিটে‌ অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে পাকড়াও ২৪ প্রতারক

আত্মঘাতী কলেজ ছাত্রী! প্ররোচনার অভিযোগে গ্রেফতার উড়িষ্যার মন্ত্রীর ভাইপো

কলকাতা সহ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গেও

৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেল মিশর

বাজেট পেশ করার জন্য বাড়ি থেকে রওনা হলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

সংঘাত নিরসনে ৬০ দিনের কর্মপরিকল্পনায় সম্মত আমেরিকা-ইরান

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল কাতার, আহত বহু

অম্বুবাচীর পুণ্যক্ষণে খুলতে পারে সৌভাগ্যের দ্বার, কী বলছে আজকের রাশিফল?