বদলায়নি নিয়ম, আজও বাঁশের দোলনায় মা দুর্গাকে বিদায় জানায় বলাগড়ের সেন পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, ঐতিহ্য আর একের পর এক প্রজন্ম ধরে চলে আসা নানা রীতি। বনেদি বাড়ির পুজোগুলিতে সেই প্রাচীন প্রথার অনেকটাই আজও অটুট। হুগলির বলাগড়ের সোমড়া বাজারের সেন পরিবারের দুর্গাপুজোও তেমনই এক ঐতিহ্যের সাক্ষী। প্রায় তিনশো বছরের পুরনো এই পুজোয় বিসর্জনের রীতিতে রয়েছে চমক। আজও বড় বাঁশের দোলনা তৈরি করে তাতেই চাপিয়ে মা দুর্গাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। সময় বদলেছে, বদলেছে জীবনযাত্রা, কিন্তু সেন পরিবারের এই প্রাচীন রীতি বদলায়নি।

সেন পরিবারের এই দুর্গাপুজোর আরও একটি বিশেষত্ব হল, দেবীর প্রতিমা। সাধারণত দশভুজা দুর্গার আরাধনাই বাঙালির কাছে পরিচিত। কিন্তু সোমড়া বাজারের সেন পরিবারের দুর্গা ত্রিভুজা। দেবীর একদিকে রয়েছে দু’টি হাত, অন্যদিকে একটি হাত। সেই হাতগুলিতে রয়েছে খড়্গ ও শূলের মতো অস্ত্র। দেবীর আরও একটি হাতে রয়েছে অসুরের চুল ও নাগপাশ। পরিবারের বিশ্বাস ও প্রচলিত কাহিনি অনুযায়ী, স্বপ্নাদেশ পেয়েই এই বিশেষ রূপের প্রতিমা তৈরি করা হয়েছিল।

জানা যায়, সেন পরিবারের আদি বাস ছিল কৃষ্ণনগরে। পরিবারের পূর্বপুরুষ কৃষ্ণরামের হাত ধরেই এই পুজোর সূচনা। পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতার কারণে পরিবারকে কৃষ্ণনগর ছাড়তে হয়। রামচন্দ্র সেন দিল্লিতে গিয়ে নিজের পাণ্ডিত্যের জন্য মুঘল সম্রাটের নজরে আসেন। পরে ১৭৪৩ সালে তিনি ‘রায়ান’ উপাধি পান। এরপর বলাগড়ে পাকাপাকিভাবে বসবাস শুরু করে সেন পরিবার। ১৭৬০ সালে রামচন্দ্র সেন ফের দুর্গাপুজোর সূচনা করেন বলে পরিবার সূত্রে জানা যায়। এই পুজোর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও নানা কাহিনি। একসময় কাঠের মণ্ডপেই পুজো হত। কিন্তু বিজয়া দশমীর দিন সেই মণ্ডপ হামলার ঘটনায় ধ্বংস হয়ে যায়। হামলাকারীদের পরিচয় নিয়ে অবশ্য ভিন্নমত রয়েছে। কারও মতে, বর্গিরা হামলা চালিয়েছিল, আবার কারও মতে ইংরেজদের মদতপুষ্ট দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। পরবর্তীতে তৈরি হয় স্থায়ী মন্দির। তবে সবথেকে আকর্ষণীয় রীতি দেখা যায় বিজয়া দশমীতে। 

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাত শিশুর

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম কোচবিহার যাবেন শুভেন্দু অধিকারী

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইনসের বিমান বন্ধ করার হুমকি ট্রাম্পের

নিভৃতে কাটানোর নতুন গন্তব্য, পুজোর ছুটিতে ঘুরে আসুন ‘খোয়াবগাঁ’

পোস্ট অফিসের সুপারহিট স্কিম! মাত্র ১১৫ মাসেই টাকা হবে দ্বিগুণ

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার