গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোজনরসিক বাঙালিদের কাছে ইলিশ মাছ মানেই এক আলাদা আবেগ। সর্ষে ইলিশ কিংবা পাতুরির স্বাদ তো অতুলনীয়, কিন্তু বর্ষার দুপুরে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে যদি থাকে মচমচে ইলিশ মাছের বড়া, তবে খাওয়াটা জমে ক্ষীর হয়ে যায়! অনেকেই হয়তো ইলিশের ডিমের বড়া খেয়েছেন, তবে গোটা ইলিশ মাছের পেটি বা টুকরো দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া এই কুড়কুড়ে বড়ার স্বাদ এক্কেবারে ভিন্ন। কোনও বাড়তি ঝামেলা ছাড়াই খুব কম সময়ে, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করে নেওয়া যায়। মুখে দিলেই মুচমুচে ভাব আর ইলিশের নিজস্ব তেলের স্বর্গীয় সুবাস নিমেষেই মন ভাল করে দেবে।

উপকরণ

৫ থেকে ৬টি টুকরো ইলিশ মাছ, লাউ পাতা বা কুমড়ো পাতা, ১/২ কাপ পেঁয়াজ কুচি, ৩ থেকে ৪টি কাঁচা মরিচ, ২ চামচ সর্ষে বাটা, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন, পরিমাণমতো সর্ষের তেল।

পদ্ধতি

প্রথমে ইলিশ মাছের টুকরোগুলো সামান্য নুন ও হলুদ দিয়ে অল্প জলে সেদ্ধ করে নিন। মাছ সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে ঠান্ডা করুন। এরপর খুব সাবধানে মাছের চামড়া ও সমস্ত কাঁটা বেছে নিন। একটি বড় পাত্রে কাঁটা বেছে রাখা ইলিশ মাছের সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে হাত দিয়ে ভাল করে মেখে নিন। লাউ বা কুমড়ো পাতা  ভাল করে জল দিয়ে ধুয়ে নিন। তারপর সেই পাতা দিয়ে থলের মতো বানিয়ে নিতে হবে। এরপর সেই থলের মধ্যে মাছের পুর ভাল করে ঢুকিয়ে দিন। কড়াইতে তেল ভালমতো গরম হলে আঁচ মাঝারি করে বড়াগুলো ভাল করে ভেজে নিন। তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে ইলিশ মাছের বড়া। 

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

ঘরেই বানান মরক্কোর বিখ্যাত চিকেন তাজিন, একবার খেলেই প্রেমে পড়বেন স্বাদের

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী