সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন সহকর্মীর সঙ্গে বিবাহ বিচ্ছিন্ন স্ত্রীয়ের সম্পর্কের কথা জানতেই খুন করলেন স্বামী। তারপরেই দেশে ফেরার চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে আটক হল সে। অভিযুক্ত যুবকের নাম অঙ্কুর প্যাটেল। তিনি ভারতীয় বংশোদ্ভূত বলে জানা গিয়েছে। আমেরিকার শিকাগোতে থাকত অভিযুক্ত। সেখানেই বিবাহ বিচ্ছিন্না স্ত্রীকে খুন করে সে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে চলতি বছরের আগস্ট মাসে।

অভিযুক্ত অঙ্কুর প্যাটেল এবং তাঁর ৩২ বছর বয়সী স্ত্রী (যাঁদের একটি কন্যাসন্তান রয়েছে) আলাদা হয়ে যাওয়ার প্রায় তিন মাস পর। তাঁদের বিচ্ছেদের অঙ্কুরের স্ত্রী মে মাসে উইসকনসিনে অবস্থিত তাঁদের বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। বিচ্ছেদের পর পরিবারের চাপে ওই মহিলা কিছুদিনের জন্য আবার প্যাটেলের সঙ্গে থাকতে শুরু করেছিলেন। কিন্তু শীঘ্রই তিনি পুনরায় বাড়ি ছেড়ে চলে যান। এরপর তিনি অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান এবং লুইজিয়ানায় চলে যান। তবে তিনি তাঁদের কন্যাসন্তানকে প্যাটেলের কাছেই রেখে দিয়েছিলেন। অঙ্কুরের প্রাক্তন স্ত্রী যাঁর সঙ্গে প্রেম করছিলেন তিনি আবার প্রাক্তন সহকর্মী।

আরও পডুন: বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

পুলিশ জানিয়েছে, সেই কথা জানতে পেরে প্যাটেল তার বিবাহ বিচ্ছিন্না স্ত্রী ও তার নতুন প্রেমিককে খুনের হুমকি দিতে শুরু করেন। নিজের প্রাক্তন স্ত্রীকে তাঁদের মেয়ের সঙ্গে কথা বলতেও বাধা দেন। যার ফলে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হতো। স্ত্রীকে খুনের প্রায় দুই সপ্তাহ আগে, প্যাটেল শিকাগোতে তার আত্মীয়দের সঙ্গে থাকতে শুরু করেন। তার স্ত্রীকে না জানিয়েই মেয়েকে ভারতে তার বাবা-মায়ের কাছে পাঠিয়ে দেন অভিযুক্ত অঙ্কুর। এরপর প্যাটেল নাকি তার স্ত্রীকে তাঁদের মেয়ের সঙ্গে দেখা করার জন্য শিকাগোতে আমন্ত্রণ জানান। তাদের মেয়েটিকে যে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, তা না জেনেই ওই মহিলা ও তাঁর নতুন সঙ্গী গাড়ি চালিয়ে শিকাগোতে পৌঁছন। সেখানে পৌঁছে তাঁর সঙ্গী ভবনের বাইরে অপেক্ষা করতে থাকেন। আর ওই মহিলা প্যাটেলের অ্যাপার্টমেন্টে যান।

কিন্তু সেখানে গিয়ে তিনি হতবাক হয়ে দেখেন যে, তাঁর মেয়ে বাড়িতে নেই। এর পরিবর্তে, প্যাটেল তাঁদের সম্পর্ক পুনরায় জোড়া লাগানোর ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু অঙ্কুর প্যাটেলের প্রাক্তন স্ত্রী তা প্রত্যাখ্যান করেন এবং তাঁকে জানিয়ে দেন যে, তিনি তাঁর নতুন সঙ্গীর সঙ্গেই থাকবেন। সেই কথাতেই রেগে আগুন হয়ে যায় অঙ্কুর। প্রাক্তন স্ত্রীকে ছুরি দিয়ে কোপাতে থাকে। যার ফলে মৃত্যু হয় তাঁর। শিকাগো পুলিশ অঙ্কুরকে আটক করে প্রথমে জিজ্ঞাসাবাদ করে। পরে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?