মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুরের মলানদিঘির ঘটকবাড়ির দুর্গাপুজোয় দেবীর বাহনেই লুকিয়ে রয়েছে এক অভিনবত্ব! এখানে মা দুর্গার বাহন শ্বেত সিংহ। শরীর সিংহের হলেও মুখের আদল অনেকটাই ঘোড়ার মতো। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বিশেষ রূপেই পুজিত হয়ে আসছেন দেবী। তবে শুধু বাহনেই নয়, ঘটকবাড়ির পুজোর রীতিতেও রয়েছে ব্যতিক্রমী বৈশিষ্ট্য। কোনও ছাপা বই নয়, তালপাতার পুঁথিতে পূর্বপুরুষদের হাতে লেখা মন্ত্র উচ্চারণ করেই আজও হয় দেবীর আরাধনা। প্রজন্মের পর প্রজন্ম ধরে পুরোহিতের কণ্ঠে উচ্চারিত হয়ে আসছে সেই প্রাচীন মন্ত্র। ফলে পুজোর প্রতিটি মন্ত্রোচ্চারণের সঙ্গে যেন জড়িয়ে রয়েছে কয়েকশো বছরের পারিবারিক ইতিহাস।

সময়ের সঙ্গে বদলেছে চারপাশ। বদলেছে জীবনযাত্রা, পুজোর আয়োজন। কিন্তু বদলায়নি ঘটকবাড়ির দুর্গার রূপ। পুরনো রীতি মেনেই আজও তৈরি হয় প্রতিমা। আধুনিকতার ভিড়ে যেখানে দুর্গাপুজোর প্রতিমায় নতুনত্ব খোঁজেন শিল্পীরা, সেখানে ঘটকবাড়ির অভিনবত্ব ঠিক উল্টো পথে। এখানে নতুন কিছু যোগ করার চেষ্টা নেই। বরং কয়েকশো বছরের পুরনো সেই অচেনা রূপটাকেই আঁকড়ে ধরে রেখেছেন পরিবারের সদস্যরা। তাই ঘটকবাড়ির দুর্গাপুজোয় গেলে চোখ আটকে যেতে বাধ্য সেই শ্বেত সিংহের দিকে। এক ঝলকে মনে হবে সিংহ, একটু খুঁটিয়ে দেখলে চোখে পড়বে ঘোড়ার মুখের আদল। পরিবারের সদস্যদের দাবি, দুর্গম হিমালয়ে একসময় এই ধরনের মুখমণ্ডলযুক্ত সিংহ বিরাজ করত। সেই প্রাচীন বিশ্বাসেরই ছাপ দেখা যায় আজকের প্রতিমায়। সময়ের সঙ্গে সেই প্রথার অনেকটাই পরিবর্তন হয়েছে। প্রায় ২০০ বছর আগে পুজোর অষ্টমী তিথিতে বন্ধ হয়ে যায় ছাগ বলি। তার পরিবর্তে চালকুমড়ো বলির রীতি চালু হয়।

অবিভক্ত বর্ধমান জেলার কাঁকসা এলাকায় একসময় বহু পণ্ডিত পরিবারের বসবাস ছিল। তাঁদের মধ্যে অন্যতম ছিল তর্কতীর্থ বংশ। সেই তর্কতীর্থ বংশের অন্যতম পণ্ডিত ছিলেন বিশ্বনাথ তর্কতীর্থ। পরবর্তীকালে তিনি এই এলাকায় ‘ঘটক’ উপাধি লাভ করেন। পরবর্তী সময়ে তর্কতীর্থ বংশ ভট্টাচার্য বংশে পরিণত হলেও দুর্গাপুজোর প্রাচীন রীতিতে কোনও ছেদ পড়েনি। পুরনো এই পুজোয় দুর্গাপ্রতিমার পাশে নেই লক্ষ্মী, সরস্বতী, কার্তিক কিংবা গণেশ। মহিষাসুর বধের সময় দেবীকে অমৃত পান করানো দুই সখীই এখানে মায়ের নিত্যসঙ্গী। গ্রামের পুকুরেই সম্পন্ন হয় প্রতিমা নিরঞ্জন। 

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের