অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজো মানেই শুধু আলোর ঝলকানি, থিমের কারুকার্য কিংবা বড় বাজেটের আয়োজন নয়! বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে থাকা বনেদি বাড়ির পুজোগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েকশো বছরের ইতিহাস, ঐতিহ্য আর নানা অদ্ভুত প্রথা। তেমনই এক পুজো বীরভূমের সুরুল রাজবাড়ির দুর্গোৎসব।রাজপাটের জৌলুস হারিয়েছে বহু আগেই, কিন্তু দুর্গাপুজোর আচার-অনুষ্ঠানে আজও পড়েনি ছেদ। নাটমন্দিরে পুজোর তিন দিন ধরে চলে যাত্রাপালা। ফলে দেবীর আরাধনার পাশাপাশি এই পুজো হয়ে ওঠে স্থানীয় মানুষের এক মিলনক্ষেত্র।

অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে কৃষ্ণহরি সরকার মাটির ঠাকুর দালান তৈরি করে দুর্গাপুজোর সূচনা করেন। সেই থেকেই চলে আসছে সুরুল সরকার বাড়ির পুজো। পরবর্তীকালে তাঁর পৌত্র শ্রীনিবাস সরকার মাটির ঠাকুর দালানের বদলে খিলানযুক্ত পাকা ঠাকুর দালান নির্মাণ করেন। এই পুজোর অন্যতম বিশেষত্ব প্রতিমা তৈরির প্রথা। রথের দিন ঠাকুর দালানে কাঠামো পুজোর মাধ্যমে শুরু হয় প্রতিমা তৈরির কাজ। প্রতি বছর নতুন কাঠামো নয়, একই কাঠামোয় মাটি লাগিয়ে প্রতিমা তৈরি করেন শিল্পীরা। ছাঁচে নয়, শিল্পীর হাতের নিপুণতায় গড়ে ওঠে দেবীর মুখ। সুরুল রাজবাড়ির ঠাকুর দালানের আরও এক আকর্ষণ প্রাচীন ঝাড়বাতি। একসময় বেলজিয়াম থেকে আনা হয়েছিল নানা রঙের ঝাড়বাতি। এখনও পুজোর সময় রেড়ির তেলে জ্বলে সেই ঝাড়বাতি। আধুনিক বৈদ্যুতিক আলোর পাশাপাশি তেলের ঝাড়বাতির আলোয় পুজোমণ্ডপে তৈরি হয় অন্যরকম আবহ।

ষষ্ঠীর দিন হয় দেবীর বোধন। সপ্তমীর সকালে পালকিতে করে নবপত্রিকাকে নিয়ে যাওয়া হয় বড় নতুন পুকুরে। সেখানে স্নানের পর ঠাকুরদালানে ফিরিয়ে এনে দেবীর চক্ষুদান করা হয়। বহু পুরনো এই আচার এখনও একইভাবে পালন করা হয়। এই বাড়ির পুজোয় বলির প্রথাও রয়েছে। সপ্তমীতে চালকুমড়ো, অষ্টমীতে পাঁঠা এবং নবমীতে চালকুমড়ো ও আখ বলি দেওয়া হয়। তবে অষ্টমীর পাঁঠাবলির সময় নারায়ণের স্থান পরিবর্তন করার একটি বিশেষ রীতি পালন করা হয়। এই রাজবাড়িতে একসময় পা পড়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও। দুর্গাপুজোর সময় সরকারবাড়ির সামনে বসে বিশাল মেলা। দশমীর সকালে হয় অপরাজিতা পুজো। এরপর মশাল জ্বালিয়ে দুর্গামূর্তি নিয়ে যাওয়া হয় কালীসায়রে। ঢাকের বাদ্যির সঙ্গে চলে আতসবাজি পোড়ানো। রাজকীয় মর্যাদায় বিসর্জিত হয় মায়ের মূর্তি। আধুনিকতার ভিড়ে এই পুজো যেন বাংলার ঐতিহ্যের এক জীবন্ত দলিল।

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক

গরম ভাতে জমবে দারুণ, বানিয়ে নিন পমফ্রেট সর্ষে ঝাল