সারাদিনের ক্লান্তিতে রাতের রান্নায় অনীহা? মাত্র ১৫ মিনিটে বানান স্বাস্থ্যকর এই ৫ পদ

Share:

নিজস্ব প্রতিনিধি: সারাদিন অফিসের ব্যস্ততা, বাড়ির কাজ, রাস্তায় ছোটাছুটি, সব মিলিয়ে দিনের শেষে শরীর-মন যখন ক্লান্ত, তখন রান্নাঘরে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা রান্না করার ইচ্ছে অনেকেরই থাকে না। ‘আজ রাতে কী রান্না হবে?’ এটা ভাবতেও অনেক সময় বিরক্ত লাগে। তাই বলে রাতের খাবার বাদ দেওয়া বা প্রতিদিন বাইরের খাবারের উপর নির্ভর করাও তো ঠিক নয়। এই সমস্যার সমাধান হতে পারে কয়েকটি ঝটপট, সুস্বাদু এবং সহজ ডিনার রেসিপি। মাত্র কয়েকটি পরিচিত উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করে ফেলতে পারেন এগুলি।   

পনির ভুজিয়া 

বাড়িতে পনির থাকলেই কেল্লাফতে। পনির চটকে তার সঙ্গে পেঁয়াজ, টমেটো এবং প্রয়োজনমতো মশলা দিয়ে কষিয়ে নিন। মাত্র ১৫ মিনিটেই তৈরি হয়ে যাবে মুখরোচক পনির ভুজিয়া। রুটি, পরোটা কিংবা ব্রেড, যে কোনও কিছুর সঙ্গেই জমবে এই পদ।

ভেজিটেওবিল চিলা 

হালকা অথচ পেটভরা কিছু খেতে চাইলে বেছে নিতে পারেন ভেজিটেবিল চিলা। বেসনের সঙ্গে পেঁয়াজ, টমেটো, শিমলা লঙ্কা ও পছন্দের সবজি মিশিয়ে ব্যাটার তৈরি করুন। এরপর তাওয়ায় সেঁকে নিলেই তৈরি। সঙ্গে দই বা ধনেপাতার চাটনি থাকলে স্বাদ আরও বাড়বে।

মশলা ওটস  

ওটস শুধু সকালের ব্রেকফাস্টের জন্যই নয়। রাতের খাবারেও এটি হতে পারে দারুণ বিকল্প। ওটসের সঙ্গে পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি, গাজর এবং মশলা দিয়ে রান্না করলেই তৈরি হবে হালকা ও ঝটপট ডিনার।

তাওয়া পোলাও 

বাড়িতে আগের দিনের ভাত রয়েছে? ফেলে না রেখে বানিয়ে ফেলুন তাওয়া পোলাও। তাওয়ায় পেঁয়াজ, শিমলা লঙ্কা ও মটরশুঁটি ভেজে তার সঙ্গে ভাত এবং পাভভাজি মশলা মিশিয়ে দিন। কয়েক মিনিটেই তৈরি সুস্বাদু পোলাও। 

মশলা পনির রোল 

রাতে একটু অন্যরকম স্বাদ চাইলে পনির রোল হতে পারে একেবারে পারফেক্ট। রুটি বা পরোটার মধ্যে মশলাদার পনির, পেঁয়াজ ও শিমলা লঙ্কার পুর দিয়ে রোল করে নিন। তৈরি হয়ে যাবে এমন একটি ডিনার, যা যেমন সুস্বাদু, তেমনই বানানোও সহজ। 

 

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, কমবয়সীদের মধ্যেও বাড়ছে প্রকোপ, কীভাবে রুখবেন এই অসুখ?

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২