খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাবারে বিষাক্ত রাসায়নিক রং ও পচা-ভেজাল মাংসের অবাধ ব্যবহার বর্তমান জনস্বাস্থ্যের জন্য অন্যতম সমস্যা। খাদ্য নিরাপত্তা সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্তে খাবারের দোকানে অভিযান চালাচ্ছে প্রশাসন। একাধিক দোকানে হানা দিয়ে চমকে গিয়েছে খাদ্য দফতরের আধিকারিকরা। দোকানগুলিতে খাবারে মেশানো হচ্ছে নিষিদ্ধ রং। সেই সঙ্গে পচা-বাসি মাংস ব্যবহার করা হচ্ছে। এমনকী ফ্রিজে মজুত খাবারে দেখা গিয়েছে ছত্রাক। চিকিৎসকদের মতে, মুখরোচক এসব খাবারের আড়ালে লুকিয়ে থাকা বিষাক্ত উপাদানগুলো মানবদেহে ক্যানসার, মারাত্মক অ্যালার্জি, লিভার-কিডনির ক্ষতিসহ একাধিক জটিল রোগের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়তে পারে। 

দীর্ঘমেয়াদি জটিল রোগ

খাবারে নিষিদ্ধ ও ভেজাল রং মেশানোর ফলে শরীরের কোষের ভেতরে মিউটেশন বা পরিবর্তন ঘটতে পারে, যা পরবর্তীতে অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধির মাধ্যমে ক্যান্সার ডেকে আনে। এছাড়া দীর্ঘদিন এই খাবার খেলে কিডনির রোগ, লিভারের অসুখ এবং স্নায়ুর জটিলতা তৈরি হতে পারে।

শিশুদের ওপর প্রভাব

এই ধরনের দূষিত ও ভেজাল খাবার শিশুদের স্বাভাবিক বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করে।

পেটের সমস্যা ও ইনফেকশন

মাছ, মাংস বা ডিম পচে গেলে তাতে প্রচুর ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মায়। এগুলো খাওয়ার সাথে সাথেই ডায়েরিয়া, তীব্র পেটে ব্যথা এবং বমি শুরু হতে পারে।

অ্যালার্জি ও ত্বকের সমস্যা

খাবারে ব্যবহৃত কৃত্রিম ও নিষিদ্ধ ফুড কালার অনেকের শরীরে অ্যালার্জি এবং ত্বকের সমস্যা ডেকে আনতে পারে। ভারতে ফল ও সবজিতে অতিরিক্ত কীটনাশক,মাছ-মাংসে পচন রোধে ক্ষতিকর রাসায়নিক, মশলায় কৃত্রিম রং, দুধে ভেজাল এবং বিভিন্ন খাদ্যে শিল্পজাত রাসায়নিকের ব্যবহার উদ্বেগজনক মাত্রায় দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, এই ধরনের দূষিত খাবার খাওয়ার কারণে প্রতি বছর পৃথিবীতে প্রায় ৬০ কোটি মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং প্রায় ৪.২ লক্ষ মানুষের মৃত্যু ঘটে। এছাড়াও ভেজাল খাবারের ফলে দীর্ঘমেয়াদে ক্যান্সার, কিডনির রোগ, লিভারের অসুখ ও স্নায়ুর অসুখ হতে পারে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা