পাসপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ, সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: পাসপোর্ট সংক্রান্ত একাধিক অসঙ্গতির অভিযোগে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করেছে মুম্বই পুলিশ। আজ, বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সৌরভ দাসের পাসপোর্টের তথ্য নিয়ে প্রশ্ন ওঠায় তাঁর নাগরিকত্বের বিষয়টিও খতিয়ে দেখা হতে পারে বলে আদালতে জানিয়েছে কেন্দ্র। সম্প্রতি লন্ডন যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে তাঁকে আটক করেছিল সিআইএসএফ। সেই ঘটনার পরেই আইনি পদক্ষেপ নেন সৌরভ। লন্ডনে যাওয়ার দ্রুত অনুমতি চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আজ, বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল।  

কিন্তু মামলার শুনানিতে বিপাকে পড়লেন সৌরভ। আজ, বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে আরশোলা নেতার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারির বিষয়টি জানান অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা। বিচারপতি অমিত মহাজনকে তিনি জানান, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় সৌরভের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছিল মুম্বই পুলিশ। তার পরের দিনই ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার কথা ছিল তাঁর। সেই উদ্দেশ্যে ২৪ নভেম্বর মধ্যরাতে দিল্লি বিমানবন্দরে পৌঁছলেও তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি। বিদেশযাত্রায় বাধা পাওয়ার পরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ। তাঁর আবেদনের ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রককে নোটিস পাঠিয়ে ৯ ডিসেম্বরের মধ্যে জবাব দিতে বলেছিল হাইকোর্ট। সেই মামলার শুনানিতেই এদিন লুকআউট সার্কুলারের বিষয়টি সামনে আনে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

আদালতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গত ২০ অগস্ট সৌরভের পাসপোর্ট সংক্রান্ত নথিতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছিল। বিষয়টি পুদুচেরি পুলিশের তরফে কেন্দ্রকে জানানোও হয়েছিল। তাঁর স্কুল, ঠিকানা এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। পাসপোর্টের আবেদনপত্রে বাবার নামের জায়গাটিও ফাঁকা রাখা হয়েছিল বলে আদালতে জানান অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা। পাশাপাশি, কিছু নথিতে দিল্লিতে বসবাসের উল্লেখ থাকলেও অন্য নথিতে পুদুচেরির ঠিকানা দেওয়া হয়েছে বলে অভিযোগ। কেন্দ্রের আরও দাবি, ২৩ নভেম্বর সন্ধ্যায় সৌরভকে শোকজ নোটিস ও ভ্রমণ সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছিল। ৩০ নভেম্বরের মধ্যে তাঁকে সেই বিষয়ে জবাব দিতে বলা হয়। কিন্তু সেই জবাব না দিয়েই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বলে দাবি কেন্দ্রের। অন্যদিকে, সৌরভের বিদেশযাত্রা আটকানো হয়েছে, পাসপোর্ট বাতিল করা হয়নি বলেও আদালতকে জানিয়েছে কেন্দ্র। পাসপোর্ট সংক্রান্ত এই পদক্ষেপকে বাক্‌স্বাধীনতা খর্ব করার চেষ্টা বলে দাবি করেছেন ককরোচ নেতা সৌরভ। অন্যদিকে, কেন্দ্রের বক্তব্য, পাসপোর্টের আবেদনে সঠিক তথ্য দেওয়া বাধ্যতামূলক। কোনও অসঙ্গতি নজরে এলে নিয়ম মেনেই সেই ব্যক্তির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। গোটা বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টে শুনানি চলছে।    

‘সন্ত্রাসবাদ মানবতার শত্রু’, ২৬/১১-তে শহিদদের কুর্নিশ অমিত শাহের

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

রাস্তা পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু চিকিৎসকের,উত্তপ্ত নিমতা

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক

‘মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন’, বাল্যবিবাহ রোধে বার্তা দিলীপ ঘোষের

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যাহত, জেনে নিন কলকাতায় আজকের দর

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

পাসপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ, সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ