পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Share:

নিজস্ব প্রতিনিধি: সবুজ পাহাড়, ঘন জঙ্গল আর ঝর্নার কলতানে ঘেরা এক রহস্যময় তীর্থক্ষেত্র। মেঘ-পাহাড়ের দেশ ত্রিপুরায় লুকিয়ে রয়েছে এমন এক শৈবতীর্থ, যার ইতিহাস কয়েকশো বছরের পুরনো। পাহাড়ের গায়ে খোদাই করা বিশালাকার কাল ভৈরবের মূর্তি এবং অসংখ্য প্রাচীন ভাস্কর্য আজও বিস্মিত করে পর্যটক ও পুণ্যার্থীদের। দেবদর্শনের পাশাপাশি প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে চাইলে ঘুরে আসতেই পারেন উনকোটি থেকে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম রহস্যময় ধর্মীয় ও ঐতিহাসিক স্থান হল উনকোটি। ত্রিপুরার পাহাড়ি অরণ্যের মাঝে অবস্থিত এই প্রাচীন শৈবতীর্থকে ঘিরে রয়েছে বহু কিংবদন্তি ও ঐতিহাসিক কাহিনি। অনেকের মতে, সপ্তম শতকের এই পুণ্যভূমি হিমালয়ের বিখ্যাত Kedarnath Temple-র থেকেও প্রাচীন। পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্না, চারপাশে সবুজে মোড়া জঙ্গল এবং পাথরের গায়ে খোদাই করা অসাধারণ ভাস্কর্য, সব মিলিয়ে উনকোটি যেন প্রকৃতি ও আধ্যাত্মিকতার এক অনন্য মিলনক্ষেত্র। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হল ‘উনকোটিশ্বর কাল ভৈরব’-র বিশাল মুখাবয়ব। প্রায় ৩০ ফুট উঁচু এই শিলামূর্তির জটাজালই প্রায় ১০ ফুট দীর্ঘ। জটার এক পাশে দেখা যায় সিংহবাহিনী দুর্গার মূর্তি, অন্য পাশে রয়েছে আরও একটি নারীমূর্তি। উনকোটির ভাস্কর্যগুলি মূলত দুই ধরনের, রক-কাট বা পাহাড় কেটে তৈরি মূর্তি এবং সাধারণ পাথরের মূর্তি। এখানেই রয়েছে ভারতের অন্যতম বৃহত্তম বাস-রিলিফ শৈলশিল্প। এছাড়া মাটিতে আংশিক ডুবে থাকা তিনটি বিশাল নন্দী মূর্তি এবং বৃহদাকার গণেশ মূর্তিও পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে।

কীভাবে যাবেন? 

বিমানে গেলে প্রথমে পৌঁছতে হবে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে। সেখান থেকে উনকোটির দূরত্ব প্রায় ১৮৬ কিলোমিটার। ট্রেনে গেলে ধর্মনগর রেলওয়ে স্টেশন অথবা কুমারঘাট রেলওয়ে স্টেশনে নামা সুবিধাজনক। ধর্মনগর স্টেশন থেকে উনকোটির দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার এবং ট্যাক্সি, অটো বা বাসে প্রায় আধ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। সড়কপথে আগরতলা থেকে সময় লাগে প্রায় চার ঘণ্টা। আবার কৈলাসহর থেকে উনকোটি মাত্র ৮ কিলোমিটার দূরে।

কখন যাবেন? 

উনকোটি ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় অক্টোবর থেকে মার্চ। এই সময় আবহাওয়া মনোরম থাকে এবং ঘোরাঘুরির জন্যও আরামদায়ক। তবে ধর্মীয় উৎসবের আবহ উপভোগ করতে চাইলে এপ্রিল মাসে অনুষ্ঠিত ‘অশোক অষ্টমী মেলা’-র সময়ও যেতে পারেন। এই মেলায় দেশ-বিদেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটক সমবেত হন। এছাড়াও জানুয়ারি মাসে একটি ছোট উৎসবেরও আয়োজন করা হয়। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, রহস্যময় ইতিহাস এবং প্রাচীন শৈব ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন উনকোটি। তাই ধর্মীয় ভ্রমণ হোক বা অফবিট পর্যটন, একবার অন্তত এই প্রাচীন তীর্থক্ষেত্র ঘুরে দেখার অভিজ্ঞতা জীবনের স্মরণীয় সম্পদ হয়ে থাকতে পারে।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট