স্নান করে রান্নাঘরে প্রবেশ করছেন তো? এই নিয়ম না মানলে রুষ্ট হবেন মা অন্নপূর্ণা

Share:

নিজস্ব প্রতিনিধি: রান্নাঘর শুধু খাবার তৈরির স্থান নয়, এটি ঘরের সৌভাগ্য, সমৃদ্ধি ও ইতিবাচক শক্তির অন্যতম জায়গা। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের মতে, রান্না শুরুর আগে কিছু সহজ নিয়ম মেনে চললে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার আশীর্বাদ লাভ হয় বলে। এর মধ্যে অন্যতম হল স্নান করে শুচি অবস্থায় রান্না করা।

রান্নার আগে স্নান না করলে কী হয়? 

বাস্তুশাস্ত্র অনুযায়ী, স্নান না করে রান্নাঘরে প্রবেশ করে রান্না করা শুভ বলে মনে করা হয় না। প্রচলিত বিশ্বাস, এতে রান্নাঘরের পবিত্রতা নষ্ট হতে পারে এবং মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার কৃপা লাভে বাধা সৃষ্টি হয়। শাস্ত্রমতে, স্নানের পরই শরীর ও মন শুদ্ধ হয়। তাই শুচি অবস্থায় রান্না করলে সেই ব্যঞ্জন শুভ ও পবিত্র বলে গণ্য হয়। বিশেষ করে, ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করা ভোগও রান্নাঘরেই প্রস্তুত করা হয়। তাই রান্নার আগে নিজেকে শুচি রাখা এবং রান্নাঘর পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, পরিচ্ছন্নতা বজায় রাখলে সংসারে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। 

রান্নাঘরের জন্য কোন দিক সবচেয়ে শুভ?

বাস্তুশাস্ত্রের মতে, রান্নাঘরের আদর্শ অবস্থান দক্ষিণ-পূর্ব দিক, কারণ এটি অগ্নিতত্ত্বের দিক হিসেবে বিবেচিত। যদি তা সম্ভব না হয়, তাহলে উত্তর-পশ্চিম দিকেও রান্নাঘর করা যেতে পারে। রান্নার সময় মুখ পূর্ব দিকে রেখে রান্না করাও শুভ বলে মনে করা হয়। এছাড়াও, রান্নাঘর সবসময় পরিচ্ছন্ন ও গোছানো রাখার পরামর্শ দেওয়া হয়। ব্যবহারের পর বাসনপত্র পরিষ্কার করে রাখা এবং অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে না রাখলে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে বলে বিশ্বাস। বিশেষ করে রাতে নোংরা বাসন ফেলে না রেখে ধুয়ে রাখাকে শুভ মনে করা হয়।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, পানীয় জলের স্থান উত্তর বা উত্তর-পূর্ব দিকে হলে শুভ ফল মেলে। অন্যদিকে গ্যাসের ওভেন এবং বাসন ধোওয়ার জায়গা একেবারে পাশাপাশি না রাখার পরামর্শ দেওয়া হয়। কারণ অগ্নি ও জলতত্ত্বের ভারসাম্য নষ্ট হলে ঘরের ইতিবাচক শক্তিতে প্রভাব পড়তে পারে বলে প্রচলিত বিশ্বাস। প্রতিদিন সকালে রান্না শুরু করার আগে রান্নাঘর পরিষ্কার করে মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মীর স্মরণ করা শুভ বলে ধরা হয়। পাশাপাশি রাগ, অশান্তি বা নেতিবাচক মানসিকতা নিয়ে রান্না না করে শান্ত ও আনন্দের পরিবেশে রান্না করার পরামর্শ দেওয়া হয়। বিশ্বাস, এতে পরিবারের সদস্যদের মধ্যে সুখ, শান্তি ও সৌভাগ্যের পরিবেশ বজায় থাকে।

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর