সোনার গয়না কোথায় রাখলে মা লক্ষ্মীর কৃপা মিলবে? জেনে নিন গুরুত্বপূর্ণ বাস্তু নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনার বাড়িতে কি সোনার গয়না লোহার আলমারিতেই রাখা আছে? বাস্তুশাস্ত্র বলছে, এই ছোট্ট অভ্যাসই নাকি অজান্তে ডেকে আনতে পারে অর্থকষ্ট, বাধা এবং নেতিবাচক শক্তি। জ্যোতিষশাস্ত্রের মতে, সোনা শুধু মূল্যবান ধাতু নয়, এটি সৌভাগ্য, সমৃদ্ধি এবং মা লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক। তাই সোনা কোথায় এবং কীভাবে রাখা হচ্ছে তার উপরও নির্ভর করতে পারে পরিবারের সুখ-সমৃদ্ধি। জেনে নিন, সোনা রাখার সঠিক নিয়ম কী এবং কেন লোহার আলমারি এড়িয়ে চলার পরামর্শ দেন বাস্তু বিশেষজ্ঞরা।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সোনাকে অত্যন্ত শুভ ও শক্তিশালী ধাতু হিসেবে বিবেচনা করা হয়। এই ধাতুর সঙ্গে বৃহস্পতি এবং সূর্যের শুভ শক্তির যোগ রয়েছে। বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক, আর সূর্য আত্মবিশ্বাস, সম্মান ও সাফল্যের প্রতীক। তাই জ্যোতিষবিদদের মতে, শরীরে অল্প হলেও সোনা ধারণ করা এবং বাড়িতে সোনা রাখা শুভ ফল এনে দেয়। তবে শুধু সোনা রাখলেই হবে না, সেটি কোথায় রাখা হচ্ছে তাও সমান গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র অনুযায়ী, সঠিক স্থানে সোনা রাখলে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে।

সোনা কোথায় রাখবেন?

সোনার গয়না রাখার জন্য কাঠের আলমারি, কাঠের তৈরি লকার সবচেয়ে শুভ বলে মনে করা হয়।

গয়নাগুলি লাল বা হলুদ রংয়ের পরিষ্কার কাপড়ে মুড়ে রাখলে শুভ শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়।

উত্তর অথবা উত্তর-পূর্ব (ঈশান) দিককে সোনা রাখার জন্য সবচেয়ে শুভ দিক হিসেবে ধরা হয়। এই দিক সম্পদ ও সমৃদ্ধির সঙ্গে যুক্ত।

সোনা রাখার জায়গা সবসময় পরিষ্কার, শুকনো হওয়া উচিত।

কেন লোহার আলমারিতে সোনা রাখা অশুভ বলে মনে করা হয়?

বাস্তুশাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী, সোনা বৃহস্পতি ও সূর্যের শক্তির প্রতিনিধিত্ব করে, অন্যদিকে লোহা শনির ধাতু হিসেবে পরিচিত। সূর্য ও শনিকে জ্যোতিষশাস্ত্রে পরস্পরের প্রতিদ্বন্দ্বী গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। আবার বৃহস্পতি ও শনির প্রকৃতিও ভিন্ন।

কোন দিকে সোনা রাখা উচিত নয়?

বাস্তুশাস্ত্র অনুযায়ী, পশ্চিম দিকে সোনার গয়না রাখা এড়িয়ে চলাই ভাল। প্রচলিত বিশ্বাস, এই দিকে মূল্যবান ধাতু রাখলে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে পারে এবং ধন-সম্পদের স্থায়িত্বে বাধা সৃষ্টি হতে পারে।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন