রাস্তার অন্ধকারে ডেলিভারি কর্মীর সঙ্গে চিতাবাঘের রুদ্ধশ্বাস লড়াই! তারপর যা হল শুনলে আপনিও…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পাহাড়-জঙ্গলে নয়, এবার আবাসিক এলাকায় চিতাবাঘের হানা। মধ্যপ্রদেশের ইন্দোরের বিচোলি মারদানা এলাকায় চিতাবাঘ ঢুকে পড়তেই ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। এক ডেলিভারি কর্মীর উপর আচমকাই ঝাঁপিয়ে পড়ে বন্য প্রাণীটি। অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই যুবক। গোটা ঘটনাই ধরা পড়েছে রাস্তার ধারের নজরদারি ক্যামেরায়। সেই দৃশ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বাইকে করে কাজে যাচ্ছিলেন ওই ডেলিভারি কর্মী। রাস্তা তখন প্রায় ফাঁকা। হঠাৎ অন্ধকার দিক থেকে বেরিয়ে আসে একটি চিতাবাঘ। কোনও সুযোগ না দিয়েই সোজা বাইকের উপর ঝাঁপিয়ে পড়ে সে। ধাক্কার জেরে বাইক-সহ রাস্তায় পড়ে যান যুবক। তবে উপস্থিত বুদ্ধি হারাননি তিনি। মুহূর্তের মধ্যে উঠে দৌড়ে নিরাপদ দূরত্বে চলে যান। সেই কারণেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়।  ঘটনার খবর ছড়াতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ি থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও বন দফতরকে। খবর পেয়ে যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে যায়। শুরু হয় তল্লাশি অভিযান। দীর্ঘ সময় ধরে আশপাশের মাঠ, ঝোপঝাড় এবং সম্ভাব্য লুকিয়ে থাকার জায়গায় খোঁজ চালানো হয়। কিন্তু চিতাবাঘের কোনও সন্ধান মেলেনি। প্রাথমিক অনুমান, তল্লাশি শুরু হওয়ার আগেই সেটি পাশের জঙ্গল এলাকায় ঢুকে পড়েছে।

আরও পড়ুনঃ রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হয়েছে ৩ কোটি! SIT তদন্তে চাঞ্চল্যকর তথ্য

বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, চিতাবাঘের খোঁজে অভিযান এখনও চলছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অকারণে রাতের বেলা একা বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। কোথাও চিতাবাঘ দেখা গেলে বা তার পায়ের ছাপ নজরে এলে সঙ্গে সঙ্গে পুলিশ অথবা বন দফতরকে খবর দিতে বলা হয়েছে।

তারাপীঠ, কলকাতার পর রামপুরহাটেও হোটেলে আগুন, জনবহুল এলাকায় আতঙ্ক

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে