রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হয়েছে ৩ কোটি! SIT তদন্তে চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুদান আত্মসাৎ নিয়ে চাঞ্চল্যকর কেলেঙ্কারির অভিযোগ ঘিরে সরগরম অযোধ্যার রাম মন্দির। এসআইটি তদন্তে উঠে এসেছে, দান গণনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে ধাপে ধাপে টাকা আত্মসাৎ করছিলেন। প্রথমে কয়েকটি ৫০০ টাকার নোট গোপনে সরানো হলেও, তাঁদের বিরুদ্ধে প্রায় ২ থেকে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা প্রথমদিকে পোশাকের মধ্যে এক-দুটি ৫০০ টাকার নোট লুকিয়ে বাইরে নিয়ে যেতেন। দীর্ঘদিন সেই চুরি ধরা না পড়ায় তাঁদের সাহস আরও বেড়ে যায়। পরে তাঁরা নগদের বান্ডিল পর্যন্ত সরাতে শুরু করেন। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তদের কয়েকজন এই ধরনের চুরির কথা স্বীকার করেছেন বলে তদন্তকারী সূত্রের দাবি। এসআইটি-র রিপোর্টে আরও উলেখ করা হয়েছে, দান গণনা কক্ষে থাকা সিসিটিভি ফুটেজে বিভিন্ন ত্রুটি এবং পর্যবেক্ষণের ঘাটতির ফলে এই ঘটনা বড় ভূমিকা নিয়েছে। অভিযোগ, অনেক সময় কন্ট্রোল রুমে পর্যাপ্ত নজরদারি থাকত না। ফলে কর্মীরা অনায়াসেই নগদ টাকা সরিয়ে ফেলতেন। তদন্তকারীদের মতে, এই ঘটনা শুধুমাত্র ব্যক্তিগত অপরাধ নয়, নিরাপত্তা বিধি যথাযথভাবে কার্যকর না হওয়ারও ফল। যদিও শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে দান সংগ্রহ, গণনা ও জমা দেওয়ার জন্য বিস্তারিত নিয়মাবলি ছিল, বাস্তবে সেই নির্দেশিকার একাধিক গুরুত্বপূর্ণ অংশ যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

আরও পড়ুন: আমেরিকার প্রায় ৩৫০ কোটি টাকার ‘এমকিউ-৯’ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

নিয়ম অনুযায়ী, দানবাক্স খোলার সময় ট্রাস্ট ও এসবিআই উভয় পক্ষের প্রতিনিধির উপস্থিতি বাধ্যতামূলক ছিল। বায়োমেট্রিক উপস্থিতি, ইউনিফর্ম পরা, ব্যক্তিগত জিনিসপত্র নিষিদ্ধ রাখা, প্রবেশ ও বেরোনোর সময় তল্লাশি, সিসিটিভি নজরদারি এবং দৈনিক রিপোর্ট সংরক্ষণের মতো একাধিক নিরাপত্তা ব্যবস্থা চালু ছিল। এসআইটি জানিয়েছে, অভিযুক্ত ছয়জন কর্মীকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আউটসোর্সিং সংস্থা সৈনিক সিকিউরিটি সার্ভিসেস (এসএসএস)-এর মাধ্যমে নিয়োগ করা হয়েছিল। তদন্তে অভিযোগ উঠেছে, তাঁদের মধ্যে কয়েকজন ট্রাস্ট-ঘনিষ্ঠ ব্যক্তিদের সুপারিশে এই দায়িত্ব পান। বিশেষভাবে মনীশ কুমার যাদবের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তকারীদের দাবি, তার নিয়োগের পিছনে তার আত্মীয় রামশঙ্কর যাদব ওরফে টিনুর ভূমিকা ছিল এবং পরে সিসিটিভি ফুটেজেও মনীশকে একাধিকবার নগদ টাকা সরাতে দেখা যায়।

চুরির টাকা কথায় ব্যবহার হয়েছে তাও খতিয়ে দেখছে তদন্তকারী দল। অভিযোগ, আত্মসাৎ করা টাকার একটি অংশ দিয়ে অযোধ্যা সহ বিভিন্ন এলাকায় জমি ও সম্পত্তি কেনা হয়েছে। তদন্তে ইতিমধ্যেই অভিযুক্তদের বিভিন্ন ঠিকানা থেকে প্রায় ৭৯ লক্ষ টাকা নগদ এবং বিপুল পরিমাণ গয়না উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গয়নার বৈধ নথি যাচাই করা হচ্ছে। যেগুলির বৈধ উৎস প্রমাণ করা যাবে না, সেগুলিকে মামলার প্রমাণ হিসেবে বাজেয়াপ্ত করা হতে পারে। এখন তদন্তকারীদের নজর শুধু অভিযুক্তদের ভূমিকার ওপর নয়, এত কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে দীর্ঘদিন ধরে এই চুরি ধরা পড়ল না, সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল। 

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে